হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জনপ্রিয় টলি অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি! সংকটজনক অবস্থায় চিকিৎসা চলছে তাঁর

টেলিভিশনের (Television) দাপুটে অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি (Basanti Chatterjee)। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে (bengali serial) অভিনয় করে দর্শকমনে স্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে তিনি অভিনয় করছিলেন স্টার জলসার (Star Jalsha) ‘গীতা এলএলবি’ (Geeta LLB) ধারাবাহিকে। তবে অভিনয়ের মাঝেই গুরুতর অসুস্থ হন অভিনেত্রী। পরিবার সূত্রে খবর, বর্তমানে কোমায় রয়েছেন অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি।

চিকিৎসকরা জানাচ্ছেন, প্রতিমূহুর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিনেত্রী। অধীর উৎকন্ঠায় দিন কাটছে তাঁর পরিবারের। গত মঙ্গলবার থেকে ডায়ালিসিস চলছে বাসন্তী চ্যাটার্জির। তবে শরীর ভালো ছিলনা অনেকদিন ধরেই।

গত সপ্তাহেও শ্যুটিং ফ্লোরে উপস্থিত ছিলেন তিনি। হঠাৎ করেই শারীরিক অবনতি। জানা যায়, বুকে জল জমেছিল অভিনেত্রীর, শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। তৎক্ষনাৎ দমদমের এক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেদিন থেকেই চলছে চিকিৎসা। চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা করে চলছেন অভিনেত্রীকে তাঁর জীবনস্রোতে ফিরিয়ে আনার। তবে পরিস্থিতি বেশ সংকটজনক।

Basanti Chatterjee Health: কোমায় বাসন্তী চট্টোপাধ্যায়! অত্যন্ত সংকটজনক প্রবীণ অভিনেত্রী - Basanti Chatterjee veteran tollywood actress critical condition in coma dialysis hospitalized Basanti ...

দীর্ঘদিন ধরেই পেটে ক্যানসার বাসা বেঁধেছিল তাঁর। হৃদযন্ত্রে সমস্যা দেখা দিতে প্রেসমেকারও বসানো হয়েছিল। চিকিৎসকেরা এও জানায়, অভিনেত্রীর কিডনি আর সচল নেই। একটা কিডনি ফেলিওর হয়েছে তাঁর। কোমাতে থাকা অবস্থায় প্রতিনিয়ত জীবন-মরণ যুদ্ধ চলছে বাসন্তী চ্যাটার্জির সঙ্গে।

আরো পড়ুন: সৌর্যর মন পেতে রাই এর বানানো খাবার নষ্ট করে দিল স্বার্থপর নিলু! মাথা নীচু করে বাড়ি ছাড়তে বাধ্য হলো রাই!

পারিবারিক অভাবের কারণেই এত অসুস্থতার মধ্যেও কাজ করছিলেন বাসন্তী চ্যাটার্জি। মুগ্ধ করছিলেন দর্শকদের। ‘গোয়েন্দা গিন্নি’-র ঠাম্মিকে হাসপাতালের বেডে দেখতে চোখে জল আসছে সবার। অভিনেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন। এই কামনা করছেন দর্শক মহল।

Back to top button