শ্যামলীর পর্দা ফাঁস! শিবরাত্রির মহা লগ্নে তিস্তার আসল চেহারা দেখে ফেলল অনিকেত!

এই মুহূর্তে একেবারে জমে উঠেছে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের সদ্য প্রকাশিত ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe)। বেশ অন্যরকম একটি গল্প সম্প্রচার করছে এই ধারাবাহিক। শুরুতে বেশ কয়েকবার টিআরপি (TRP) তালিকার প্রথম ৫ এ প্রবেশ করলেও এই মুহূর্তে সেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে এই মেগা।
গ্রাম থেকে শহরে এসে হঠাৎ এক বড়লোক পরিবারে আশ্রয় করে নেয় ধারাবাহিকের নায়িকা। তার মনে কোন লোভ ছিল না। নিজেরটা নিজেই করে নিতে বেশি পছন্দ করে নায়িকা শ্যামলী। তবে ভাগ্যের পরিহাসে নায়কের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সে। আর পাঁচটা ধারাবাহিকের মতন এখানেও নায়িকাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারেনি। ধারাবাহিকের নায়ক অনিকেত। আর এর পর থেকেই নায়ক নায়িকার মাঝে শুরু হয় একটি অন্য গল্প।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নায়কের বোন শ্যামলীর মুখে ওড়না ঢাকা একটি ছবি তুলে সেটা দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেয়। সেই ছবিটা দেখে কেমন যেন মায়াচ্ছন্ন হয়ে যায় অনিকেত। সঙ্গে সঙ্গে রিকুয়েস্ট পাঠায় শ্যামলীকে। সেই ফেসবুক আইডির নাম তিস্তা। অনিকে এখন শ্যামলীকে ওই নামেই চেনে। সে এখনো জানেনা ওড়নার আড়ালে কেবলমাত্র চোখ দেখে যার প্রেমে পড়েছে সে, ওই মেয়েটি আসলে তারই স্ত্রী শ্যামলী।
শ্যামলী তার স্যারকে ভালোবাসে। স্যার এর সঙ্গ সে ভীষণ ভালোভাবে উপভোগ করছে। সারা জীবন তো এমন মুখ ঢেকে থাকতে পারবেনা তিস্তা! একদিন না একদিন তাকে সামনে আসতেই হবে। সেইদিন কিভাবে নিজের মুখ অনিকেতকে দেখাবে শ্যামলী? মাঝেমধ্যে এই ভাবনা তাকে শিহরিত করে তোলে। তবে এই দিনটা যে এত তাড়াতাড়ি আসবে সেটা কল্পনাও করতে পারেনি শ্যামলী।
আরো পড়ুন:নবনীতার সঙ্গে ডিভোর্সের পরই দ্বিতীয় বিয়ে জিতু কমলের! সর্বসমক্ষে আনলেন সম্পর্কের কথা
ধারাবাহিকের আগামীর পর্বে দেখা যাবে, শিবরাত্রির দিন একসাথে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে এসেছে তিস্তা আর অনিকেত। তিস্তার মুখ ঠিক আগের মতনই ওড়না দিয়ে ঢাকা। দুজনে একসাথে ঠাকুরের মাথায় জল ঢেলে প্রণাম করে। শ্যামলী ভুলে গিয়েছিল যে সে তিস্তা সেজে অনিকেতের সাথে এসেছে। ফলে অসাবধানতাবশত তার মুখের থেকে ওড়নাটা কিছুটা সরে যায়। নিচের পাত্রে রাখা জলে তিস্তার মুখ দেখে চমকে ওঠে অনিকেত। শ্যামলী বলে চিৎকার করে ওঠে সে। সে ধরা পড়ে গেছে এই ভেবে শ্যামলীও ভয় পেয়ে যায়।
View this post on Instagram

