নবনীতার সঙ্গে ডিভোর্সের পরই দ্বিতীয় বিয়ে জিতু কমলের! সর্বসমক্ষে আনলেন সম্পর্কের কথা

ধারাবাহিকের কাজ থেকে পরিচয়, ২০১৯ সালে গাঁটছড়া বাঁধেন টলিউড (Tollywood) অভিনেতা জিতু কমল (Jeetu Kamal) ও অভিনেত্রী নবনীতা দাস (Nabonita Das)। দীর্ঘ বছরের প্রেম ও সম্পর্কের প্রমাণ রাখা জিতু ও নবনীতা ছিলেন টলিউডের পাওয়ার কাপল। কিন্তু হঠাৎই সুখের সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। বিচ্ছেদের সিদ্ধান্ত নেন জিতু-নবনীতা (Jeetu-Nabonita)।
চলতি বছরের শুরুর দিকেই নবনীতা সমাজ মাধ্যমের পাতায় জানান, তিনি এখন আইনত ডিভোর্সি। নবনীতার এই পোস্ট দেখার পরই শুরু হয় সোশ্যাল মিডিয়ায় জল্পনা-কল্পনা। অভিনেত্রী সঙ্গে সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হলে
তিনি জানান, বেশ কয়েক মাস ধরেই জিতুর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। আলাদা থাকতেন দম্পতি।
অবশেষে সম্পর্ক শেষ করার সিদ্ধান্তেই শিলমোহর দেন তারা। চলতি বছরে মাঝামাঝি বিচ্ছেদের সিদ্ধান্তে মত দেন দুজনেই। বর্তমানে টলিউডের ব্যস্ততম অভিনেতা জিতু কমল। একের পর এক হেভিওয়েট সিনেমায় অভিনয় করে দর্শকমন জয় করে নিয়েছেন তিনি। তবে এরই মাঝে আরেক সুখবর দিলেন অভিনেতা।দ্বিতীয়বারের জন্য বিয়ে করতে চলেছেন তিনি। নবনীতার সঙ্গে ডিভোর্সের পরই এই সিদ্ধান্ত নিয়েছেন। সমাজমাধ্যমের পাতায় বাগদানের খবর জাহির করেছেন অভিনেতা।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জিতু লেখেন, লিখেছেন, “হ্যাঁ কাছের বন্ধু ও পরিবারের কাছে গিয়েছে নিমন্ত্রণপত্র। আমার এনগেজমেন্ট ২৫ মার্চ। এটা হঠাৎ করেই ঠিক হয়েছে। আমার পরিবার আসলে এতে খুশি, আর আমি নিজেও!” এই পোস্ট দেখার পরেই রহস্য দানা বাঁধে। কার সঙ্গে বিয়ে করতে চলেছেন নবনীতার প্রাক্তন?
আরো পড়ুন: কদিনের মধ্যেই ভালোবাসার পরিবর্তন! দুশ্চরিত্র নায়ককে নিয়ে সমালোচনায় মাতলেন দর্শক মহল! চরম ট্রোলের মুখে মিঠিঝোড়ার সৌর্য
তবে এখানেই সবাইকে চমকে দিলেন জিতু। এরপর অভিনেতা লেখেন, গোটাটাই আসলে একটা প্র্যাকটিক্যাল জোক! পোস্টটি তিনি অন্য কারোর থেকে চুরি করেছেন! যা দিয়ে ভক্তদের ‘এপ্রিল ফুল’ বানালেন জিতু কমল। কারণ অবসরে নিতান্তই বোর হচ্ছিলেন তিনি।

