টিআরপিতে নতুন মোড়! পর্ণাকে সরিয়ে ফের সিংহাসনে ফুলকি! প্রথম পাঁচে উঠে এসেছে গীতা!

চলে আরো একটা সপ্তাহ। প্রত্যেক সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশ করা হয়ে থেকে। কোন বিশেষ ধরনের অনুষ্ঠান বা কারণ না থাকলে মূলত বৃহস্পতিবারেই বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয়ে থাকে। টেলিভিশনে এই প্রতিযোগিতার বাজারে টিআরপি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
প্রায় প্রত্যেক মাসেই একটা দুটো করে নতুন ধারাবাহিক এসেই চলেছে টেলিভিশনের জনপ্রিয় চ্যানেল গুলিতে। আর এই ধারাবাহিকগুলি পুরনো চলতি ধারাবাহিকের টিআরপিতে বেশ প্রভাব ফেলছে। তবে যে ধারাবাহিক গুলি সত্যিই ভালো গল্প সম্প্রচার করছে সেগুলি সবাইকে টেক্কা দিয়ে শীর্ষ অবস্থান করছে। তাদের জায়গা থেকে সরানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে নতুন ধারাবাহিকগুলির ক্ষেত্রে।
এইবার দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকাতে প্রথম পাঁচে জায়গা করে নিলো কোন কোন ধারাবাহিক। প্রথম স্থানে অবস্থান করছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৬।
প্রথম এবং দ্বিতীয় স্থানের মধ্যে খুব একটা নম্বরের বিভেদ লক্ষ্য করা যাচ্ছে না। এই সপ্তাহে দ্বিতীয় স্থানে অবস্থান করছে জি বাংলার আরো এক জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। টিআরপিতে ৭.২ পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করেছে এই মেগা। এই সপ্তায় টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকটি। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৬.৭ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।
আরও পড়ুন: আসছে অমর সঙ্গী! জুটি বাঁধছেন জনপ্রিয় নায়ক নায়িকা!
এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে এবং স্টার জলসার কথা। এই সপ্তাহে ৬.২ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই দুই ধারাবাহিক। পঞ্চম স্থানে উঠে এসেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গীতা LLB। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নাম্বার ৬.০।
প্রথম – ফুলকি ৭.৬
দ্বিতীয় – নিম ফুলের মধু ৭.২
তৃতীয় – জগদ্ধাত্রী ৬.৭
চতুর্থ – কথা, কোন গোপনে ৬.২
পঞ্চম – গীতা LLB ৬.০

