আসছে অমর সঙ্গী! জুটি বাঁধছেন জনপ্রিয় নায়ক নায়িকা!

বর্তমানে বাংলা টেলিভিশন (Bengali Television) জগতে একের পর এক নতুন নতুন গল্প সমৃদ্ধ ধারাবাহিক এক জটিল প্রতিযোগিতায় নিজেদের অন্তর্ভুক্ত করছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে না পারলে, তৎক্ষণাৎ বিদায় জানানো হচ্ছে সেই ধারাবাহিকটিকে। আর এই প্রতিযোগিতার ফলাফল হিসেবে প্রকাশ করা হচ্ছে টিআরপি (TRP) তালিকা। বহু ধারাবাহিক এই ভাবেই টেলিভিশনের পর্দা ছেড়ে চলে গিয়েছে এবং বর্তমানে অনেক নতুন ধারাবাহিক টেলিভিশনের পর্দায় ভিড় জমাচ্ছে। খুব তাড়াতাড়ি প্রথম সারির একটি চ্যানেলে আসতে চলেছে এক নতুন মেগা (Bengali Mega Serial)।
কিছুদিন আগেই শোনা যাচ্ছিল খুব তাড়াতাড়ি টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। শেষবার বাংলা মিডিয়াম ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। ধারাবাহিকটি শেষ হওয়ার পর বেশ কয়েক মাস বিরতি নিয়ে ফের টেলিভিশনের পর্দাতেই ফিরতে চলেছেন অভিনেতা। এইবার তাকে দেখা যাবে একেবারে নতুন রূপে।
View this post on Instagram
কোন চ্যানেলে আসতে চলেছে এই ধারাবাহিক?
কিছুদিন আগেই জি বাংলা (Zee Bangla) চ্যানেলে শেষ হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার ধারাবাহিক আলোর কোলে। এইবার এই একই চ্যানেলে এই প্রযোজনা সংস্থা আনতে চলেছে একটি নতুন ধারাবাহিক যার নাম অমর সঙ্গী। এই ধারাবাহিকেই অভিনয় করতে দেখা যাবে অভিনেতা নীল ভট্টাচার্যকে। এই গল্পে তার চরিত্রটি তার পূর্বের ধারাবাহিক গুলির তুলনায় অনেকটাই ভিন্ন হতে চলেছে। এটি খুব একটা হাই বাজেটের ধারাবাহিক নয়।
যতদূর জানা যাচ্ছে ধারাবাহিকে নায়কের নাম হতে চলেছে রাজ। এবং নায়িকার নাম হবে শ্রী। দুজনেই নিজেদের জীবনে হেরে যাওয়া দুটো মানুষ। জীবনে হেরে গেলেও, তাদের চোখে স্বপ্ন ভরপুর। একসাথে একে অপরের পাশে থেকে তারা কিভাবে নিজেদের স্বপ্ন বাস্তবায়িত করে সেটাই হতে চলেছে এই ধারাবাহিকের প্রধান বিবেচ্য বিষয়। ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। গুড্ডি ধারাবাহিকের পর আবার অমর সঙ্গীর হাত ধরেই ফিরছেন তিনি।
আরও পড়ুন: আসছে টিআরপি! কে হচ্ছে বিজয়ী, জগদ্ধাত্রী না কথা, কে পাবে স্লট? জেনে নিন আগাম
ধারাবাহিক প্রসঙ্গে কী বলছেন নীল?
এই ধারাবাহিকটিকে নিয়ে বেশ আশাবাদী অভিনেতা নিল ভট্টাচার্য। তিনি বলেন, “বহুদিন পর একটা লাভ স্টোরিতে কাজ করব। আমার এত দিনের করা ধারাবাহিকের চেয়ে এখানে চরিত্রটা একটু আলাদা। সবসময়ই বিরাট বড়লোকের চরিত্রে অভিনয় করেছি। এই প্রথম একটা মধ্যবিত্ত চরিত্র করব স্বাগতাদির সঙ্গে আগেও কাজ করেছি তবে এবার গল্পে আমাদের রসায়নটা বেশ অন্যরকম।” প্রসঙ্গত, এখানে অভিনেতার বাবার চরিত্রে অভিনয় করবেন অরিজিৎ চৌধুরী এবং মায়ের চরিত্রে অভিনয় করবেন স্বাগতা মুখোপাধ্যায়।
View this post on Instagram

