‘এটা কি আপনার সই? স্পষ্ট করে জানান…’ ‘যদি সইটা আপনার হয় তাহলে এখানে কি করছেন?’ ‘এখনই ইস্তফা দিন…’ যুব তৃণমূলের গ্রুপে সায়নীকে ঘিরে তোলপাড়! ‘সই’ প্রকাশ্যে আসতেই বাড়ল জল্পনা!

‘এটা কি আপনার সই? স্পষ্ট করে জানান…’ ‘যদি সইটা আপনার হয় তাহলে এখানে কি করছেন?’ ‘এখনই ইস্তফা দিন…’ যুব তৃণমূলের গ্রুপে সায়নীকে ঘিরে তোলপাড়! ‘সই’ প্রকাশ্যে আসতেই বাড়ল জল্পনা!
নির্বাচনের পর থেকেই যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। দীর্ঘদিন প্রকাশ্যে না আসা এবং দলীয় কার্যকলাপে তাঁর নীরবতা নিয়ে সংগঠনের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করে। এর মধ্যেই একটি নথিতে তাঁর স্বাক্ষর রয়েছে বলে দাবি সামনে আসায় বিতর্ক আরও তীব্র হয়েছে।
যুব তৃণমূলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সায়নী ঘোষের স্বাক্ষরযুক্ত বলে দাবি করা একটি কাগজ পোস্ট হওয়ার পর শুরু হয় জোর আলোচনা। গ্রুপের কয়েকজন সদস্য দাবি করেন, যদি ওই স্বাক্ষর সত্যিই সায়নীর হয়ে থাকে, তাহলে তাঁকে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে। এমনকি কেউ কেউ তাঁর পদত্যাগের দাবিও তুলেছেন।
রাজনৈতিক মহলে সায়নী ঘোষকে দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মুখ হিসেবে দেখা হয়েছে। সম্প্রতি যুব তৃণমূলের পুরনো কমিটি ভেঙে নতুন দায়িত্বও তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছিল। ফলে তাঁর বর্তমান অবস্থান নিয়ে দলের ভিতরেই কৌতূহল ও জল্পনা বাড়ছে।
কয়েক দফা রাজনৈতিক বৈঠকের পর থেকেই সায়নীকে ঘিরে গুঞ্জন আরও বাড়ে। পরে যে তালিকা সামনে আসে, সেখানে বিদ্রোহী সাংসদদের নামের পাশাপাশি সায়নী ঘোষের স্বাক্ষরও রয়েছে বলে দাবি করা হয়। সেই ঘটনার পর থেকেই যুব তৃণমূলের বিভিন্ন মহলে তাঁর ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ বাবা ভুবনেশ্বরের মন্দিরে পারুল-টগর! বোতলের ভেতরে রাখা চিঠিতে লুকিয়ে কোন রহস্য? টগরের ইশারা কি বদলে দেবে সব হিসেব? দুর্ধর্ষ আজকের পর্ব
এরই মধ্যে বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে দেখা যায় সায়নী ঘোষকে। মুখে মাস্ক পরে বিমানবন্দর থেকে বেরিয়ে যান তিনি। যুব নেতা মৃত্যুঞ্জয় পাল সংবাদমাধ্যমে বলেন, বিভিন্ন জায়গায় সায়নী ঘোষের স্বাক্ষর সংক্রান্ত ছবি দেখা যাচ্ছে। তাঁর দাবি, সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সায়নীর উচিত প্রকাশ্যে জানানো যে তিনি কোন অবস্থানে রয়েছেন এবং কার পাশে দাঁড়িয়ে আছেন।

