“উদিত চু’মু খেয়ে বেশ করেছেন, এমনটা যদি আমার সাথে ঘটতো!” উদিত নারায়ণকে সমর্থন জানিয়ে মুখ খুললেন কবীর সুমন!

সম্প্রতি উদিত নারায়ণকে (Udit Narayan) নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) শুরু হয়েছে চর্চা, সমালোচনা। বেশির ভাগ নেটিজেন গায়কের (Singer) এই আচরণকে সমর্থন করছেন না। ভরা মঞ্চে মহিলা ভক্তকে চুম্বন করার ঘটনা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। লাইভ অনুষ্ঠানে গিয়ে মহিলা ভক্তরা সবাই তার সাথে গিয়ে সেলফি তুলছিলেন আর ঠিক সেই সময় এক মহিলা ভক্তের গালে চুম্বন এঁকে দেন জনপ্রিয় গায়ক। অন্য আরেক মহিলা ছবি তুলতে এগিয়ে আসলে তাকে সরাসরি ঠোঁটেই চুমু খেয়ে বসেন। যা নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন গায়ক।
এবার নিজের মতামত জানালেন কবীর সুমন। কবীর সুমনের সাফ জবাব, “উদিত চুমু খেয়ে বেশ করেছেন। শুনে কী যে ভাল লাগছে! চুমু খাওয়ার মতো ভাল বিষয় দুনিয়ায় দু’টি নেই!” এখন বর্তমানে সকলেই গায়ককে নিয়ে সমালোচনা করছেন, কটাক্ষ করছেন। এখন পর্যন্ত কেউই তাকে সমর্থন করেননি। এত বড় একজন গায়কের থেকে এই ধরনের আচরণ সত্যিই আশা করেননি কেউ।
সেখানে দাঁড়িয়ে কবীর সুমন জানিয়েছেন “উদিত কি কোনও খারাপ কাজ করেছেন? তিনি তো যুদ্ধ বাধাননি। চারপাশে যে পরিমাণে হিংসা, হানাহানি— সেখানে এ ভাবে ভালবাসা ছড়িয়ে দিলে যদি পরিস্থিতির উন্নতি হয়।” কবীর সুমন তাঁর ছোটবেলার স্মৃতি ভাগ করে নিয়েছেন।
ভারতীয় ক্রিকেটার আব্বাস আলি বেগের প্রথম টেস্ট সেঞ্চুরি। ১০০ রান করেই তিনি গ্যালারিতে থাকা বান্ধবীর ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুমু খেয়েছিলেন, যা সেই সময়ের অন্যতম সাড়া ফেলে দেওয়া ঘটনা। তবে বিদেশে নামীদামি শিল্পীর অনুষ্ঠানে এ রকম কোনও ঘটনা ঘটতে দেখেননি ‘গানওয়ালা’। তাঁর কথায়, “শরীর নিয়ে ছুতমার্গ ছিল না এলভিস প্রেসলি বা মাইকেল জ্যাকসনের। কিন্তু তাঁরাও একটা সীমারেখা মানতেন। এ রকম বিপ্লব তাঁরাও ঘটাননি।”
আরও পড়ুনঃ “মেয়েদের বাড়িতে থেকে সন্তান পালন করা উচিত!” মায়ের উপর ক্ষোভ উগরে দিলেন বলি অভিনেত্রী তানিশা!
তবে এর আগে উদিতের এরকম রূপ কেউই দেখেননি। যার ফলে সবাই বেশ আশ্চর্য হয়েছেন এই ঘটনায়। এর আগেও অনেক সেলিব্রেটিদের নিয়ে এই ধরনের বিতর্ক হয়েছে। কিন্তু উদিত নারায়ণের বর্তমানে যা বয়স তার থেকে এই ধরনের আচরণটা সত্যি সকলকে অবাক করে দিয়েছে।

