পেটের দায়ে করছেন চৌকিদারের কাজ, ধার করে চালিয়েছেন সংসার, জেনে নিন এই বলি তারকারা জীবনের গল্প

বিনোদন জগতের ঝলমলে পর্দায় লাইট, ক্যামেরার সামনে যাদের দেখা যায়, তাদের মধ্যে বেশিরভাগ তারকাদেরই ব্যক্তিগত জীবনের লড়াইয়ের কিন্তু গল্প সিনেমার গল্পের থেকে কোন অংশেই কম নয়। তাদের মধ্যেই বেশিরভাগ অধিকাংশ তারকারাই জন্ম নেননি সোনার চামচ মুখে নিয়ে, সমাজ এবং জীবনের ময়দানে প্রতিদিন লড়াই করেই আজ তারা হয়েছেন স্টার। দৃঢ় সংকল্প, অধ্যাবসায়ের মাধ্যমেই আজ তারা বিনোদন জগতের সেরা তারকা। রাজত্ব করেছেন লক্ষ লক্ষ মানুষের মনে, অনুপ্রাণিত করেছেন তাদের অনুরাগীদের।
প্যাশন আর ডেডিকেশন বুকে নিয়ে লাখ লাখ ভাগ্যান্বেষীদের মধ্যে থেকে নিজের যোগ্যতায় নিজেকে প্রতিষ্ঠিত করেন বহু অভিনেতা। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, মনোজ বাজপেয়ী থেকে পঙ্কজ ত্রিপাঠী এমনকি এযুগের আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে রাজকুমার রাও কারুর জীবনের গল্পই সহজ ছিল না একেবারে। হোটেলের টেবিল পরিস্কার করা থেকে শুরু করে চালের বস্তার ওপর ঘুমিয়ে দিনের পর দিন কাটিয়েছেন সুনীল শেট্টি।
তবে এছাড়াও শোনা গেছে টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফ তার তরুণ জীবনে রাস্তার ধারে সিগারেট, কখনও থিয়েটারের বাইরে চিনাবাদাম, এইসব বিক্রি করেই কোনওক্রমে টেনেটুনে চালিয়েছেন সংসার। গুরগাঁও থেকে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়েই মুম্বাই আসেন রাজকুমার ব্যাঙ্কে ছিল মাত্র ১৮ টাকা। দিনের পর দিন কাটিয়েছেন পারলে জি বিস্কুট খেয়ে। অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীও ছিলেন একটি নিম্ন মধ্যবর্তী পরিবারের ছেলে। এক সাধারণ কৃষক পরিবার থেকে নিজের পরিশ্রম করে আজ তিনি হয়েছেন বলিউডের নামজাদা অভিনেতা। এমনকি বলিউডের কিং খানও একসময় রাতের পর রাত কাটিয়েছেন পাঁচ তারা হোটেলের বাইরে।
কোন কোন সিনেমায় অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী?
এমনকি একজন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। মুন্না ভাই এম.বি.বি.এস, ব্ল্যাক ফ্রাইডে, গ্যাংস অব ওয়াসেপুর,নিউ ইয়র্ক, বজরঙ্গি ভাইজান, দেখ ইন্ডিয়ান সার্কাস, তালাশ, দ্যা লাঞ্চবক্স, মানঝি – দ্য মাউন্টেন ম্যান, আনোয়ার কা আজব কিস্যা, বাদলপুর, থাকেরী সহ একাধিক সিনেমায় অভিনেতা এবং প্রযোজনার কাজ করছেন তিনি। আজ বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন নওয়াজউদ্দিন সিদ্দিকী। তবে শুরুর থেকেই তার জীবনটা একেবারেই সহজ ছিল না। সংসার চালানোর জন্য নানা ধরনের অদ্ভুত অদ্ভুত কাজ করতে হয়েছে তাকেও। কখনও পাহারাদারের কাজ, কখনও ধনেপাতা বিক্রি- লড়াই তারও কিছু কম ছিল না।
নিজের জীবনসংগ্রাম সম্পর্কে কি বলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী?
আরও পড়ুন: ‘ওই ঘটনার পর সারারাত ঘুমতে পারিনি’ নিজের বাড়িতেই হেনস্থার শিকার করেছেন অভিনেত্রী সোহিনী সরকার!
২০১৯ সালে একটি সাক্ষাৎকারে অভিনেতা নিজের মুখে জানিয়েছেন নিজের জীবনসংগ্রামের কথা। তিনি বলেছিলেন “আজ থেকে ১২ বছর আগে আমার আর্থিক অবস্থা মোটেও তখন খুব একটা ভাল ছিল না। বন্ধুদের থেকে ধারদেনা করতেন প্রায়ই, বলতেন ২ দিনের মধ্যেই মিটিয়ে দিতাম। তারপর দুদিন পরে অন্য আরেকজনের থেকে ধার নিয়ে সেই বন্ধুর ধার মেটাতে হত।” আরও চারজনের সঙ্গে একটা ফ্ল্যাটে থাকতেন নওয়াজউদ্দিন। বেঁচে থাকাটাই সেখানে কঠিন লড়াই ছিল। কখনও চৌকিদারের কাজও করেছেন তিনি, কখনও রাস্তার ধারে দাঁড়িয়ে ধনেপাতা বিক্রি করে চালিয়েছেন সংসার। আবার অভিনয়ের ওয়ার্কশপেও গিয়েছেন তিনি। ১০০টিরও বেশি অডিশন দিয়েছেন নওয়াজ, যখন যেখানে সামান্য কাজ পেতেন করতেন তিনি। কোনও পছন্দের জায়গা ছিল না। নওয়াজ জানান, এভাবেই কেটেছে ১২ বছর। তারপর ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ ছবিতেই ব্রেক পান নওয়াজউদ্দিন।


