গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী! ইতিমধ্যেই হয়েছে অ’স্ত্রোপচার! অভিনেতাকে দেখতে তড়িঘড়ি হাসপাতালে হাজির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! কেমন আছেন মহাগুরু?

অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবীণ অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুদিন আগে শারীরিক অস্বস্তি অনুভব করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর বৃহস্পতিবার তাঁর ডান হাতে অস্ত্রোপচার করা হয়েছে। জানা যাচ্ছে, এর আগেও একই হাতে অস্ত্রোপচার হয়েছিল অভিনেতার।

অস্ত্রোপচারের পর আপাতত মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের একটি বিশেষ দল নিয়মিত তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখছে। তবে ঠিক কী কারণে ফের তাঁর ডান হাতে অস্ত্রোপচারের প্রয়োজন হল, সে বিষয়ে হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তাঁর চিকিৎসা আপাতত পর্যবেক্ষণের মধ্যেই চলছে।

মিঠুনের অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই উদ্বেগ তৈরি হয়েছে তাঁর অনুরাগী এবং রাজনৈতিক সহকর্মীদের মধ্যে। অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ হাসপাতালে পৌঁছান শুভেন্দু অধিকারী। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মিঠুনের স্বাস্থ্যের খবর নেন। তাঁকে স্বাগত জানাতে হাসপাতালে উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ও।

সোশ্যাল মিডিয়াতেও মিঠুনের দ্রুত সুস্থতা কামনা করে একের পর এক বার্তা আসছে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, শারীরিক অবস্থার উন্নতি হলে শনিবারই তাঁকে ছুটি দেওয়া হতে পারে। এর আগে প্রায় দুবছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিঠুন। চিকিৎসার পর দ্রুত সুস্থ হয়ে ফের কাজেও ফিরেছিলেন তিনি।

আরও পড়ুনঃ শিরিনকে শেষ করার চক্রান্ত! বি’ষাক্ত ইনজেকশন হাতে হাসপাতালে সংযুক্তার লোক! শিরিনকে বাঁচাতে অসাধ্য সাধন করলো পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

অসুস্থতার মধ্যেও মিঠুনের পরিবারে এখন খুশির আবহ। আগামী ডিসেম্বর মাসে তাঁর মেয়ে দিশানির বিয়ে হওয়ার কথা। বর্তমানে দিশানি আমেরিকায় থাকেন এবং তাঁর হবু স্বামীও মার্কিন নাগরিক বলে জানা গিয়েছে। তাই অভিনেতার দ্রুত সুস্থ হয়ে পরিবারের এই বিশেষ মুহূর্তে স্বাভাবিকভাবে উপস্থিত থাকার দিকেই এখন নজর তাঁর অনুরাগীদের।

Back to top button