ভরা মঞ্চে মহিলা ভক্তকে জাপটে ধরে চু’মু! ভক্তদের ক্ষোভের মুখে সংগীত শিল্পী উদিত নারায়ণ! ভাইরাল ভিডিও!

ভারতীয় সংগীত জগতের (Music Industry) জনপ্রিয় সংগীত শিল্পীদের মধ্যে অন্যতম একজন হলেন উদিত নারায়ণ (Udit Narayan)। নিজের গানের জন্য বরাবরই শ্রোতাদের কাছে পছন্দের প্রথম সারিতেই থাকেন গায়ক। তবে মাঝেমধ্যেই বিতর্ক সৃষ্টি হয় তাকে নিয়ে। সমালোচনা, কটাক্ষের মুখে পড়েন নেটিজেনদের। ফের আরো একবার বিতর্কের মুখে পড়লেন জনপ্রিয় গায়ক। এবারে ঘটিয়ে ফেললেন এক অবিশ্বাস্যকর ঘটনা। যা এত বড় একজন সঙ্গীত শিল্পীর (Musician) থেকে একেবারেই আশা করেন না সাধারণ মানুষ।
সম্প্রতি এক ঘটনার জন্য সাধারণ মানুষের কটাক্ষে শিকার হলেন জনপ্রিয় গায়ক। জনপ্রিয় গায়ক হওয়ার সুবাদে বিভিন্ন জায়গায় কনসার্ট করতে যেতে হয় তাদেরকে। উদিত নারায়ণকেও মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় শো করতে দেখা যায়। সেরকমই এক কনসার্টে গিয়ে নিজের আচরণের জন্যই কটাক্ষের শিকার হলেন তিনি। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে গান গাইতে গাইতে সেখানে উপস্থিত মহিলা অনুরাগীদের জাপটে ধরে চুমু খাচ্ছেন বর্ষীয়ান গায়ক! বাদ গেল না লিপ কিসও!
যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে উদিত নারায়ণ তাঁর জনপ্রিয় এবং হিট গান টিপ টিপ বরসা পানি গাইছেন। তখন অনেক মহিলারাই মঞ্চের নিচে এসে জড়ো হন। দূর থেকেই তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। সেটা দেখে সামনে এগিয়ে আসেন গায়ক, তাঁদের সঙ্গে সেলফি তোলেন। কিন্তু এরপরই ঘটান সেই ঘটনা। একজন মহিলার সঙ্গে গায়ে হাত দিয়ে সেলফি তোলেন আর তারপরই তাঁদের গালে চুমু খেতে থাকেন।
তারপর এক মহিলা তাঁর সঙ্গে সেলফি তুলতে এলে নিজে গায়ককে চুমু খেতে চান তিনি উল্টে সেই মহিলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেন। আজকালকার চলতি ভাষায় যাকে ‘কুইকি’ বলে, সেই চটপট একটা লিপ কিস সেরে ফেলেন উদিত নারায়ণ সুযোগ বুঝে। বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গায়কের এই কাণ্ড।
আরও পড়ুনঃ “চোখের উপরে ১০টা সেলাই!”- গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি চঞ্চল চৌধুরীর প্রিয়জন!
উদিত নারায়ণের এই কাণ্ড দেখে রীতিমত ধিক্কার পড়ে গেছে নেটপাড়ায়। এক ব্যক্তি লেখেন, ‘বয়স তো কম হল না, এবার থামুন।’ আরেকজন লেখেন, ‘বুড়ো বয়সে কি ভীমরতি হয়েছে?’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘আশা করব এটা AI নির্মিত নয়। যদি বাস্তব হয় তাহলে যতটুকু যা সম্মান ছিল সব নিজেই নষ্ট করলেন।’ চতুর্থ ব্যক্তি লেখেন, ‘অসভ্যতার এক শেষ। মেয়েগুলোও বা কী?’ পঞ্চম ব্যক্তি লেখেন, ‘আহা উনি তো গাইছেন যে ওঁর মন বশে নেই। কী করবেন আর?’
View this post on Instagram

