“চোখের উপরে ১০টা সেলাই!”- গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি চঞ্চল চৌধুরীর প্রিয়জন!

বছর শুরুতে আবারো দুর্ঘটনা ঘটে গেল জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) জীবনে। এমন একটা দুর্ঘটনার সম্মুখীন অভিনেতাকে হতে হবে তা কেউই ভাবতে পারেনি। অভিনেতার জীবনে নেমে এলো অন্ধকারের কালো ছায়া। অভিনেতার ভক্তরা এখনো বিশ্বাস করতে পারছেন না এই দুর্ঘটনার কথা। অভিনেতার কাছের মানুষের সাথে ঘটে গেল নির্মম ঘটনা। কাছের মানুষের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে সাক্ষাৎকারে চঞ্চল চৌধুরী জানিয়েছেন “পরশু দেখতে গিয়েছিলাম। আগামী কাল আবারও দেখতে যাব। বিষয়টি খুবই কষ্টের এবং দুঃখজনক।”
দুর্ঘটনাটি ঘটার পর অভিনেতার কাছের মানুষ সমাজ মাধ্যমে লিখেছেন “এই যে যত্রতত্র কুপিয়ে জখম, ট্রেনে, বাসে, রিক্সা, প্রাইভেট গাড়িতে দিনে রাতে ছিনতাই, অস্ত্র-সহ যে কোনও প্রতিষ্ঠানে ঢুকে দখলবাজি, গাড়ির দৌরাত্ম্যে অহরহ সড়ক দুর্ঘটনা, সন্ধ্যার পরে রাস্তাঘাট-সিগন্যালে পুলিশ বা ট্রাফিক না থাকা, রাস্তায় অবরোধ-মারামারি। তা হলে আমাদের সুরক্ষাটা কে দেবে?”
বাকি দিনগুলোর মতন ভোরে নিজের এলাকার গলিতে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। আচমকা ব্যাটারিচালিত যান এসে ধাক্কা দেয় তাঁকে। ছিটকে পড়েন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতার কাছের বন্ধু। মুহূর্তে কপাল কেটে রক্তারক্তি। হাসপাতালে নিয়ে গেলে চোখের উপরে ১০টা সেলাই পড়ে তাঁর।
তিনি আরও জানিয়েছেন “মায়েরা-বাবারা ছোট্ট বাচ্চার হাত ধরে রাস্তা পার হয়ে স্কুলে আসেন। নানা প্রয়োজনে রাস্তায় যান। তাঁদের সতর্ক করতে পোস্টটা দিলাম। আমি হয়তো ভেঙেচুরে বেঁচে গিয়েছি, কোনও বাচ্চা এ আঘাত নিতে পারবে না!” সেই সঙ্গে নিজের অবস্থা নিয়েও শঙ্কিত তিনি। ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বীরদর্পে চলে গিয়েছে! ওরা মেধাবী যান চালক, কারও জীবনের ক্ষতির তোয়াকা করে না! জানি না স্বাভাবিক চেহারায় ফিরব কি না। সেটা যদিও ফিরি, রক্তাক্ত অবস্থায় সেই পথে পড়ে থাকা সকালের ট্রমা অনেক কাল ভুলব না!”
আরও পড়ুনঃ শাহরুখ খানের গালে সপাটে চর ক’ষালেন এক মহিলা! কোন অপরাধের জন্য এমন শাস্তি পেতে হল বলিউড কিং-কে?
আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ় খুশির সঙ্গে। খুশির অধিকাংশ ছবি, নাটকের নায়ক চঞ্চল চৌধুরী। অভিনেতার খুব ভাল বন্ধু-ও তিনি। খুশি এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই। প্রিয় বন্ধুর এমন বিপদে স্বাভাবিকভাবে ভেঙে পড়েছেন চঞ্চল। অভিনেত্রী দ্রুত সুস্থতার কামনা করছেন সকলে।

