হারিয়ে গেল সোনু নিগমের সেই মিষ্টি গোলুমোলু ছেলে! ছেলের ছবি পোস্ট করে আবেগপ্রবণ গায়ক!

বিশ্বের শ্রেষ্ঠ গায়কদের (Singer) নামের তালিকা অন্যতম একজন হলেন সোনু নিগম (Sonu Nigam)। বাংলা হিন্দি ছাড়াও আরো অন্যান্য ভাষায় গান গেয়ে বরাবরই শ্রোতাদের মন জয় করে রেখেছেন তিনি। নিজের গানের মাধ্যমে মন জয় করেছেন আট থেকে আশি সকলের। সোনু নিগমের পাশাপাশি তার ছেলেকেও আমরা বহুবার দেখেছি গায়কের সাথে।
একবার কপিল শর্মা শোতে নিজের ছোট্ট ছেলেকে নিয়ে এসেছিলেন সোনু। সেই সময় একেবারেই ছোট ছিল তার সন্তান। এরপর বহুবার বহু কনসার্টে নিজের ছেলেকে নিয়ে উপস্থিত হয়েছেন তিনি। সোনু নিগমের মতো তার ছেলেও নিজেকে ভবিষ্যতের গায়ক হিসেবে তৈরি করছে। কিন্তু এসবের মাঝে হঠাৎ করেই যেন কোথায় হারিয়ে গেল সেই ছোট্ট ছেলেটি।
View this post on Instagram
এই খবর শোনার পর থেকেই তো নেটিজেনরা রীতিমতন অবাক হয়ে গিয়েছেন। কিভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে সেটাই বুঝতে পারছেন না কেউ। কিভাবে হারিয়ে গেল সেই ছোট্ট ছেলেটি, কি হয়েছে তাই নিয়ে কৌতুহল জন্মেছে সকলের মনে।
আরও পড়ুনঃ শিরিঙ্গের চালে দাদুর চোখে বি’ষিয়ে গেল পারুল! নিজেকে নির্দোষ প্রমাণ করতে কি করবে নায়িকা?
একসময় সোনু নিগমের সঙ্গে তার ছোট্ট ছেলের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। যেখানে বাবার সাথে কনসার্টে গান গেয়ে সকলের মন জিতে নিয়েছিলেন খুদে। মিষ্টি কন্ঠে আধো আধো গলায় গান গেয়ে রীতিমতো ভাইরাল হয়েছিল তার ভিডিও। বাবার মতোই একেবারে ফর্সা টুকটুকে সেই গোলগাল ছেলেটি আজ হারিয়ে গিয়েছে।
আসলে ঘটনাটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ার প্লাটফর্ম ইনস্টাগ্রামে একাউন্ট খুলেছে সোনুর ছেলে নিভান। আবার সোনু নিগম তাঁর ১৭ বছরের ছেলে নিভানের কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ছেলের আগের ও পরের, দুরকম চেহারা-র ছবিই শেয়ার করে নিয়েছেন গায়ক। থলথলে চর্বিওয়ালা শরীরের থেকে এখন সে সিক্সপ্যাক নিভান। তার এই পরিবর্তনে হারিয়ে গিয়েছে পুরনো নিভান। ছেলের ছবি পোস্ট করে সোনু ক্যাপশনে লিখেছেন ‘ঈশ্বর তোমাকে সবসময় তাঁর আশ্রয়ে রাখুক আমার সন্তান। আজ আমি শুধু তোমাকে আশীর্বাদ পাঠাতে পারি। তোমার প্রথম পোস্টের জন্য অভিনন্দন।

