শিরিঙ্গের চালে দাদুর চোখে বি’ষিয়ে গেল পারুল! নিজেকে নির্দোষ প্রমাণ করতে কি করবে নায়িকা?

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রায়ান মল্লার বাড়ি ফিরে এলেও পারুল ফেরেনি দেখে বাড়ির সকলে রায়নদের বকাবকি শুরু করে। পারুলের জন্য সবার চিন্তা হতে থাকে। তারপর রায়ান বেরিয়ে পড়ে পারুলকে খুঁজতে। এদিকে শিরিন তো রায়ানের সাথে সম্পর্কে জড়ানোর পর স্বপ্নের দুনিয়ায় ভেসে যায়। রায়ান তো পারুলকে খুঁজতেই ব্যস্ত। অন্যদিকে পারুল রাস্তায় কিছু গুন্ডাদের পাল্লায় পড়েছে। যারা পারুলের ফোন নিয়ে পালিয়ে যায়।

পারুলকে ওই গুণ্ডাগুলো রাস্তায় ঘিরে ধরে বিরক্ত করতে থাকে। তখনই বাইক নিয়ে এসে হাজির হয় রায়ান। গুন্ডাগুলোকে তো বেধড়ক মারতে থাকে। পারুলও রায়ানের সাথে তাল মিলিয়ে তাদের মারতে শুরু করে। রায়ান আসায় পারুলও মনে জোর পায়, ভরসা পায়। তারপর দুজন মিলে ওই গুন্ডাদের মেরে তারায়।
এদিকে পারুল রাত করে বাড়ি ফেরায় দাদু তো ভীষণ রেগে যায় পারুলের উপরে। সবার সামনে দাঁড় করিয়ে পারুলকে বারবার সাবধান করে দেয়। এই বাড়ির কিছু নিয়ম কানুন রয়েছে আর পারুল যেন সেই নিয়ম না ভাঙ্গে। তাহলে দাদু পারুলকে এমন শাস্তি দেবে যা ভাবতেও পারছে না। অন্যদিকে শিরিন পারুলকে রায়ানের জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য দাদুর চোখে খারাপ করতে চায়। তার জন্যই পারুলের ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের কিছু ছবি তুলে দাদুকে পাঠিয়ে দেয়।
আরও পড়ুনঃ রোহিত ফুলকির সম্পর্কে নতুন মোড়! শিবরাত্রিতেই বদলে যাবে ফুলকির জীবন! ইঙ্গিত দিলেন স্বয়ং মহাদেব!
পরের দিন দাদু পারুলের মা বাবাকে ডেকে আনে বাড়িতে। আর সকলের সামনেই পারুলের ওই ছবি গুলো দেখাতে থাকে। পারুল তো ছবিগুলো দেখে খুবই ঘাবড়ে যায়। তারপর দাদু পারুলের মা বাবাকে জানিয়ে দেয় যে তিনি আর পারুলকে কলকাতায় রাখবে না। পারুলকে যেন তারা এই বাড়ি থেকে নিয়ে যায়।

