মঞ্চে গায়কের উপর পাথর বর্ষণ! বোতল, কাচ, পাথর ছুঁড়ে গায়ককে আঘাত করার চেষ্টা! ভয়াবহ পরিস্থিতির শিকার সোনু নিগম!

সংগীত জগতের (Music Industry) অন্যতম উজ্জ্বল নক্ষত্র হলেন সোনু নিগম (Sonu Nigam)। ৮-৮০ সকলেই সোনুর গান শুনতে ভালোবাসেন। জনপ্রিয়তার খাতিরে দেশের বিভিন্ন জায়গায় কনসার্ট করার জন্য যেতে হয় গায়ক গায়িকাদের। দেশের বাইরে বিদেশের মাটিতেও গান গাইতে দেখা যায় তাদেরকে। তবে এবারে সেরকমই এক কনসার্টে গিয়ে খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হল সোনুকে।

বেশ কিছুদিন ধরেই সময় একেবারেই ভালো যাচ্ছে না সংগীত শিল্পী সোনু নিগমের। বারবার খবরের কাগজে শিরোনামে উঠে আসে গায়কের নাম। কখনো গান করতে গিয়ে কেঁদে ফেলছেন, আবার কখনো অপমানিত হচ্ছেন। এবারও আবার সেই একই রকম ঘটনা ঘটলো সোনুর সাথে। কিছুতেই পরিস্থিতি সামলাতে পারছেন না সোনু। কিছুদিন আগে কলকাতায় অনুষ্ঠানে এসেও দর্শকদের সঙ্গে বচসায় জড়িয়ে ছিলেন সোনু, বেঙ্গালুরুতে কোমরে চোট পান। এবারে আবার রাজধানী দিল্লিতে এসে মারাত্মক ঘটনার মুখে পড়লেন জনপ্রিয় গায়ক।

Indian Musician

দিল্লি টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ে ফেস্টের মঞ্চে গান গাইছিলেন সোনু। হঠাৎই দেখলেন, দর্শকের দিক থেকে মঞ্চে উড়ে আসছে পাথর, জলের বোতল। মঞ্চ প্রায় ভরে গেল পাথরে। প্রথমটায় ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন সোনু। মঞ্চের পিছন দিকে গিয়ে মাইকে বলতে শুরু করেন, ‘আপনারা এমন কেন করছেন, আমি তো আপনাদের এনজয় করাতেই এসেছি। দয়া করে এটা বন্ধ করুন।’

আরও পড়ুনঃ ‘এই সন্ধ্যেটা আমি ভুলব না’- গান গাইতে উঠে চ’রম অপমানিত নেহা কক্কর! সহ্য করতে না পেরে স্টেজের মধ্যেই জুড়লেন কান্না!

এই ঘটনায় মাথা গরম না করে, মাথা ঠান্ডাই রেখেছিলেন সোনু। অনুরোধ করেছেন দর্শকদের। সঙ্গে জানিয়েছেন, তাঁর টিমের মেম্বাররা আহত হয়েছেন। পরে পরিস্থিতি সামাল দেয় কলেজ কর্তৃপক্ষ।

কিন্তু হঠাৎ কেন সোনুর উপরে আক্রমণ করা হলো, কারাই বা এই ঘটনা ঘটালো, তা এখনো বিস্তারিত জানা যায়নি। সেই নিয়ে তদন্ত করছে দিল্লির পুলিশ। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, সোনুর টিমে যারা ছিলেন তাদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পুরো বিষয়টা নিয়েই একেবারে বিরক্ত হয়ে রয়েছেন জনপ্রিয় গায়ক।

Back to top button