‘এই সন্ধ্যেটা আমি ভুলব না’- গান গাইতে উঠে চ’রম অপমানিত নেহা কক্কর! সহ্য করতে না পেরে স্টেজের মধ্যেই জুড়লেন কান্না!

বর্তমান সময়ে জনপ্রিয় গায়ক গায়িকাদের মধ্যে অন্যতম একজন হলেন নেহা কক্কর (Neha Kakkar) বলিউডের (Bollywood) জনপ্রিয় সংগীত শিল্পী (Singer) নেহা তাই গানের ক্যারিয়ার শুরু করেছিলেন ইন্ডিয়ান আইডলের মাধ্যমে। তারপর থেকে চড়াই উতরাই পেরিয়ে আর তিনি সকলের কাছে পরিচিতি পেয়েছেন। ইতিমধ্যে বেশ কিছু হিন্দি ছবিতে নেহার গান আমরা শুনেছি। তবে অভিনেত্রীর ভক্ত সংখ্যা যত না বেশি তার চেয়েও বেশি অভিনেত্রীর সমালোচকের সংখ্যা। অভিনেত্রীর গান নিয়ে মতবিরোধ লেগেই থাকে। একপক্ষ অভিনেত্রীর গান পছন্দ করেন এবং আরেক পক্ষ তার গান নিয়ে ট্রোল সমালোচনা করে থাকে।

জনপ্রিয় গায়ক গায়িকারা প্রায় সময় বিভিন্ন জায়গায় কনসার্টের জন্য যান। দেশ-বিদেশে ঘুরে তারা তাদের গানের কনসার্ট করে থাকে। সে সমস্ত কনসার্টে উপস্থিত থাকে বিভিন্ন ধরনের মানুষ। এবার সেইরকমই অস্ট্রেলিয়ার এক কনসার্টে গিয়ে চরম কটাক্ষের মুখে পড়তে হলো নেহাকে। ভরা মঞ্চে সকলের সামনে দাঁড়িয়েই কেঁদে দিলেন গায়িকা।

Bollywood

অস্ট্রেলিয়ার মেলবোর্নে কনসার্ট করতে গিয়েছিলেন নেহা কক্কর। কনসার্ট শুরু হওয়ার থেকে ৩ ঘণ্টা দেরিতে অনুষ্ঠানে পৌঁছোন তিনি। যার জন্য বাজে পরিস্থিতি তৈরি হয়। মঞ্চে ওঠে কেঁদে ফেলেন গায়িকা, ক্ষমা চান সকলের কাছে। ভিড়ের মধ্যে অনেকেই তাঁকে ট্রোল করতে শুরু করেন। এরপর অপমানিত হয়ে অঝোরে কাঁদতে থাকেন গায়িকা।

আরও পড়ুনঃ ‘আমার কাছে আর কোন উপায় ছিল না…’- ছোট্ট সন্তানকে নিয়ে হাউ হাউ করে কেঁদে ফেললেন পুষ্পিতা! নিজের হাতেই ছেলেকে দূরে পাঠিয়ে দিলেন অভিনেত্রী!

নেহাকে বলতে শোনা যায়, ‘আপনারা সত্যিই ভালো। তোমার অনেক ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আমার খুব খারাপ লাগছে, আমি জীবনে কখনও কাউকে এত অপেক্ষা করাইনি। আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন। আমি খুবই দুঃখিত। এটা একটা সত্যিই বড় বিষয়। এই সন্ধ্যেটা আমার সবসময় মনে থাকবে। আজ আপনারা সবাই আমার জন্য অনেক মূল্যবান সময় বের করেছেন। আমি নিশ্চিত করব যে আপনারা সকলেই এই শো ভীষণভাবে উপভোগ করবেন।’

ভাইরাল ওই ভিডিওটিতে কিছু লোকজনকে চিৎকার করতে শোনা যাচ্ছে। একজন বলেন, ‘এটা ভারত নয়, এটা অস্ট্রেলিয়া। হোটেলে ফিরে গিয়ে বিশ্রাম নিন।’ একথা শুনেই অপমানিত হয়ে নেহা জোরে জোরে কাঁদতে শুরু করেন। তখন দর্শকদের কেউ কেউ চিৎকার করে বলেন, ‘খুব ভালো অভিনয় হচ্ছে। নাটক কম করুন এটা ইন্ডিয়ান আইডল নয়।’

 

View this post on Instagram

 

A post shared by Monika Sharma (@mona_sha1411)

Back to top button