মঞ্চে উঠেই হাউ হাউ করে কেঁদে ফেললেন সোনু নিগম! গান গাইতে এসে চাইলেন ক্ষমা! কি এমন করেছেন তিনি?

সংগীত জগতের (Music Industry) অন্যতম উজ্জ্বল নক্ষত্র হলেন সোনু নিগম (Sonu Nigam)। ৮-৮০ সকলেই সোনুর গান শুনতে ভালোবাসেন। জনপ্রিয়তার খাতিরে দেশের বিভিন্ন জায়গায় কনসার্ট করার জন্য যেতে হয় গায়ক গায়িকাদের। দেশের বাইরে বিদেশের মাটিতেও গান গাইতে দেখা যায় তাদেরকে। তবে এবারে সেরকমই এক কনসার্টে গিয়ে খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হল সোনুকে।

বেঙ্গালুরুর মঞ্চে দাঁড়িয়ে সোনু হাউ হাউ করে কেঁদে উঠলেন। কিন্তু হঠাৎ কি হল গায়কের সাথে যে তিনি এই ধরনের আচরণ করলেন? কোন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে গায়ককে? সোনুর ভক্তরা তো ভীষণই চিন্তিত হয়ে পড়েছেন এই ঘটনার কথা শুনে। সোনু তাঁর সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, বেঙ্গালুরুতে একটা অনুষ্ঠান ছিল। গাইতে গাইতে হঠাৎ ইমোশনাল হয়ে পড়লাম। কেঁদেই ফেললাম।

কয়েকদিন আগেই অনুষ্ঠান করতে কলকাতায় এসেছিলেন সোনু নিগম। কলকাতায় মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের ধমকও দিয়েছিলেন তিনি। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। দর্শকরা মঞ্চের সামনে রাখা আসনে বসার জন্য তৈরি হচ্ছেন। কেউ কেউ সোনুকে দেখে দাঁড়িয়েও পড়েছেন। ঠিক সেই সময়ই মঞ্চ থেকেই চিৎকার করে উঠলেন সোনু। সোনু বললেন, “যদি এত দাঁড়াতে ইচ্ছে করে তো, ভোটে গিয়ে দাঁড়ান। আমার সময় নষ্ট হচ্ছে। আমাকে একটা বাধাধরা সময়ের মধ্য়ে গান গাইতে হবে। তাই চুপচাপ বসে পড়ুন। এখানেই শেষ করেননি গায়ক। একই সঙ্গে বলে চললেন, তাড়াতাড়ি বসুন, নাহলে বেরিয়ে যান। জায়গাটা খালি করুন। আমার হাতে এতটাও সময় নেই।”

কিন্তু বেঙ্গালুরুতে গিয়ে কি এমন হলো গায়কের সাথে যার জন্য কেঁদে ফেলেন তিনি? দর্শকদের মনে হাজারো প্রশ্ন ভিড় করেছে এই নিয়ে। কেউ কি সোনুকে আঘাত করেছেন ওইদিন? নাকি কলকাতাতে নিজের ব্যবহারের কথা মনে পড়ায় কেঁদে ফেলেছেন।

আরও পড়ুনঃ রানাঘাটের ছোট্ট অস্মিকার পাশে স্বয়ং জগদ্ধাত্রী অর্থাৎ অভিনেত্রী অঙ্কিতা মল্লিক! বাড়িয়ে দিলেন সাহায্যের হাত! কত টাকা দান করলেন তিনি

দুবছর আগে মারা যান সোনু নিগমের মা। আজও নাকি গান গাইলেন মায়ের কথা মনে পড়ে তাঁর। ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির ‘মেরে ঢোলনা’ গানটি গাওয়ার সময়ই কেঁদে ফেলেন বলে জানান সোনু। মঞ্চে উঠে সবসময় তার মায়ের কথা মনে পড়ে, তাই গান গাইতে গাইতে হঠাৎই ইমোশনাল হয়ে পড়েছেন তিনি।

Back to top button