রানাঘাটের ছোট্ট অস্মিকার পাশে স্বয়ং জগদ্ধাত্রী অর্থাৎ অভিনেত্রী অঙ্কিতা মল্লিক! বাড়িয়ে দিলেন সাহায্যের হাত! কত টাকা দান করলেন তিনি

এবারে রানাঘাটের অস্মিকার পাশে সকলের প্রিয় জগদ্ধাত্রী অর্থাৎ অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। বিশ্বের অন্যতম জটিল রোগে আক্রান্ত হয়ে তার বৃদ্ধি থমকে গিয়েছে শিশুটির। চিকিৎসার জন্য দরকার প্রায় ১৬ কোটি টাকা। অস্মিকার সুস্থতার জন্য প্রয়োজন একটি মাত্র ইনজেকশন যার দাম ১৬ কোটি টাকা। এই ইনজেকশন আসবে সুদূর আমেরিকা থেকে।

অস্মিকা আক্রান্ত হয়েছে বিশ্বের অন্যতম জটিল রোগ স্পাইনাল ম্যাসকিউলার অ্যাট্রফি- তে। এই বিশেষ রোগের ‘টাইপ ওয়ান’ স্টেজে আক্রান্ত হয়েছে শিশুটি। চিকিৎসা বিজ্ঞানে সমাধানও রয়েছে এই রোগের। চিকিৎসকরা জানিয়েছেন, জোলজেন্সমা নামের একটি বিশেষ ইনজেকশন দিয়ে রোগের উপশম সম্ভব। ইনজেকশনটি ভারতে নয়, সুদূর আমেরিকা থেকে আনতে হবে।

আর তাই সকলের কাছে সাহায্য চাইছে অসহায় বাবা মা। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় সেলিব্রেটিরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিং, জনপ্রিয় ব্যান্ড ফসিলস। এবারে পাশে দাঁড়ালেন অঙ্কিতা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেল, মায়ের কোলে বসে আছে অস্মিকা। আর তার সঙ্গে মিষ্টি করে কথা বলছেন টলিউড অভিনেত্রী। ছোট্ট বাচ্চাটির পাশে অঙ্কিতাকে দাঁড়াতে দেখে দর্শকেরা তো ভালোবাসা, প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। কমেন্ট বক্সে অসংখ্য নেটিজেনরা অঙ্কিতাকে ভালোবাসা জানিয়েছেন।

আরও পড়ুনঃ “রান্না করেও সম্মান পাওয়া যায়?”- মায়ের সরল প্রশ্নে চোখে জল অপরাজিতার! গৃহিণীদের করুন অবস্থা নিয়ে কি বললেন অভিনেত্রী?

অস্মিকার বাবা জানান যে, গত ৬ মাস ধরে মেয়ের চিকিৎসার জন্য ক্রাউড ফান্ডিং চালাচ্ছেন তাঁরা। প্রায় সাড়ে চার লক্ষ মানুষ অস্মিকার চিকিৎসায় অর্থ সাহায্য করেছেন। এর ফলে এখনও পর্যন্ত প্রায় ৬ কোটি ৭৫ লক্ষ টাকা জোগাড় হয়েছে। তবে সেটা যে টাকা প্রয়োজন, তার থেকে অনেকটাই কম। এখনও ১০ কোটি টাকা দরকার প্রায়।

Back to top button