মুম্বাইয়ের রাস্তায় বাঙালি অভিনেত্রীর ভয়ংকর পরিণতি! মাঝ রাস্তায় হেনস্তা! মুখে কুলুপ এঁটেছে প্রশাসন! মুখ খুললেন অভিনেত্রী স্বয়ং!

দক্ষিণ মুম্বইয়ের রাস্তায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। দিনের আলোয় প্রকাশ্যে এক অভিনেত্রীকে ঘিরে ধরলেন কিছু বিক্ষোভকারী। হঠাৎ ঘটে যাওয়া সেই ঘটনার বিবরণ শুনে শিউরে উঠেছেন অনেকেই। পুলিশের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। কারণ অভিযোগ উঠেছে, ঘটনাস্থলে উপস্থিত থেকেও তাঁরা ছিলেন নীরব দর্শক।
অভিনেত্রীর দাবি, ঘটনার দিন রবিবার দুপুরে কোলাবা থেকে কেল্লার দিকে যাচ্ছিল তাঁর গাড়ি। আচমকাই বিক্ষোভকারীরা চারদিক থেকে গাড়ি ঘিরে ধরে। কেউ বনেটে আঘাত করে, কেউ আবার জানালায় ধাক্কা মেরে স্লোগান তুলতে শুরু করে। পরিস্থিতি এমন হয় যে, তিনি ভয়ে একেবারে হতভম্ব হয়ে পড়েন। পুলিশের কোনো উদ্যোগ না থাকায় আতঙ্ক আরও বেড়ে যায়।
তিনি জানিয়েছেন, কয়েক মিনিটের ব্যবধানে একই ঘটনা আবারও ঘটে। আশপাশের পরিবেশও ছিল ভয়ংকর বিশৃঙ্খল। যত্রতত্র ময়লার স্তূপ, ফুটপাথ দখল করে খাওয়াদাওয়া, ঘুম, এমনকি মলত্যাগ—সব মিলিয়ে এক অরাজক পরিস্থিতি। সেই মুহূর্তে ভিডিও ধারণ করার চেষ্টা করলেও, আরও বিপদ বাড়তে পারে ভেবে তিনি তা বন্ধ করে দেন।
আরও পড়ুন: ‘উনি ভীষণ ভালো অভিনয় করেন, দুই জায়গায় দুই রকম…’- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অসাধারণ অভিনেত্রী? হঠাৎ কেন এমন বললেন পায়েল দে?
চাঞ্চল্য ছড়ানো এই অভিজ্ঞতার নেপথ্যে রয়েছেন এক জনপ্রিয় বাঙালি অভিনেত্রী, যিনি হিন্দি টেলিভিশনের মাধ্যমে ঘরে ঘরে পরিচিত নাম হয়ে উঠেছেন। সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট লিখে তিনি জানান, সঙ্গে একজন পুরুষ বন্ধু থাকায় অন্তত কিছুটা সাহস পেয়েছিলেন। তবে যদি একা থাকতেন, তাহলে কী হত—সেই আতঙ্ক আজও তাড়া করে বেড়াচ্ছে তাঁকে।

পোস্টের পর মুহূর্তে নেটদুনিয়ায় তুমুল আলোড়ন শুরু হয়। কিন্তু অজ্ঞাত কারণে পরবর্তীতে তিনি নিজের প্রতিবাদী বার্তা মুছে দেন। জানা গেছে, এই ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন ‘কপিল শর্মা শো’-খ্যাত অভিনেত্রী সুমনা চক্রবর্তী। তাঁর এই অভিজ্ঞতা প্রকাশ্যে আসতেই নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে মুম্বই পুলিশের ভূমিকায়।

