‘উনি ভীষণ ভালো অভিনয় করেন, দুই জায়গায় দুই রকম…’- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অসাধারণ অভিনেত্রী? হঠাৎ কেন এমন বললেন পায়েল দে?

টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন পায়েল দে (Payel De)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। দীর্ঘ ১৪ বছর ধরে অভিনয় করছেন অভিনেত্রী। কলেজে পড়ার সময় থেকে অভিনয় যাত্রা শুরু হয় তার। সেই সময় সুযোগ পেয়েছিলেন সাহিত্যের সেরা সময় ধারাবাহিকে কাজ করার।
তিনি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘একদিন প্রতিদিন’ এ অভিনয় করেন। এরপর দুর্গা, বেহুলা, বধূ কোন আলো লাগলো চোখে, মা দুর্গা, তবু মনে রেখো, অর্ধাঙ্গিনী, জাহানারা, দুর্গা দুর্গেশ্বরী, রামপ্রসাদ, কোন সে আলোর স্বপ্ন নিয়ের মতো একাধিক ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন।
তবে এবারে অভিনেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সেরা অভিনেত্রীর তকমা দিলেন। তবে হঠাৎ করে কেন মুখ্যমন্ত্রীরকে এমন আখ্যা দিলেন পায়েল? কি হিসেবে তিনি একথা বলতে চেয়েছেন? সেই নিয়ে সাধারণ মানুষের মনে উঠেছে প্রশ্ন। অভিনেত্রী কি অন্য কিছু ইঙ্গিত করতে চাইলেন এই কথার মাধ্যমে?
অভিনেত্রী পায়েল সম্প্রতি একটি পড কাস্ট শোতে গিয়ে বলেছেন, ‘আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখেছি যখন তিনি বক্তৃতা দেন তখন তিনি এক রকম। রীতিমতন কড়া ভাষায় কথা বলেন। আবার আমার অনেকে বন্ধু-বান্ধবের সাথে তার আলাপ আছে। তাদের যখন তিনি কথা বলেন যেন পাশের বাড়ি পাড়ার কাকিমা কথা বলছে, এতটা সাধারণ ভাবেই তিনি কথা বলেন।’
আরও পড়ুনঃ দিদির দেওরের গলায় ঝুলে পড়া! দুই বোনের মধ্যে চুলোচুলি! আবারো সেই একঘেয়ে প্লট! পরিণীতার বর্তমান গল্পে বিরক্ত দর্শক!
অভিনেত্রী আরো বলেন, ‘আমি তখন দুটো মানুষকে পাশাপাশি রেখে ভাবি ওই মানুষটাই কি এই মানুষটা? যাকে এত অত্যাচার করা হয়েছে? যিনি এত কড়া ভাষায় আক্রমণ করেছেন আবার যিনি কিছুক্ষণ পরে খুব সাধারণভাবে কথা বলছেন। আমি দুজনকে একেবারেই মেলাতে পারি না। আমি তখন আমার অভিনেত্রীর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি আর আমার সেটা বেশ মজার লাগে।’

