‘প্রেম আসলে বয়স মানে না, শুধু বানায় সর্বনাশী!’ প্রেম থেকে বিয়ে! সংসার জীবনের এত বছর পর হঠাৎ কি ঘটলো-অভিনেত্রীর জীবনে? জানালেন অপরাজিতা আঢ্য!

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য এবার অভিনয় নয়, নিজের লেখার মাধ্যমে নজর কেড়েছেন। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় প্রেম ও জীবনের নানা মুহূর্ত নিয়ে একটি মজার এবং হৃদয়ছোঁয়া কবিতা শেয়ার করেছেন। পোস্টে তিনি দেখিয়েছেন, জীবনের প্রতিটি পর্যায়ে প্রেমের অনুভূতি কীভাবে বদলে যায়, আবার কোথাও গিয়ে একই রকম থেকে যায়।
কবিতায় স্কুলজীবনের নিষ্পাপ ভালোবাসার স্মৃতিও তুলে ধরেছেন অভিনেত্রী। খাতার শেষ পাতায় প্রিয় মানুষের নাম লেখা, গোলাপ আঁকা কিংবা কলেজ জীবনে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা, সবকিছুই সহজ ছন্দে ফুটে উঠেছে তাঁর লেখায়। সেই দিনগুলোর সরল অনুভূতিকে তিনি খুব সুন্দরভাবে মনে করিয়ে দিয়েছেন।
বিয়ের পরের বাস্তব জীবনও উঠে এসেছে তাঁর কবিতায়। সেখানে রোম্যান্টিক মুহূর্তের জায়গা অনেক সময় দখল করে নেয় সংসারের দায়িত্ব এবং বাজারের তালিকা। তবে এই পরিবর্তনকেও তিনি হাস্যরসের সঙ্গে তুলে ধরেছেন। ভালোবাসা যে শুধু রূপ বদলায়, হারিয়ে যায় না, সেই বার্তাই স্পষ্ট হয়েছে তাঁর লেখায়।
অপরাজিতা আরও লিখেছেন, বয়স বাড়লেও প্রেমের অনুভূতি কখনও পুরোনো হয় না। হাঁটুতে ব্যথা থাকুক বা চোখে চশমা উঠুক, প্রিয় মানুষের একটি ছোট্ট বার্তা বা একটি ‘হাই’ এখনও মনকে আনন্দে ভরিয়ে দেয়। তাঁর মতে, মন তখন আবার ফিরে যায় স্কুলজীবনের সেই কিশোর বয়সের অনুভূতিতে।
আরও পড়ুনঃ ‘ভালো মানুষ হওয়াই আসল সাফল্য!’ ‘ইতিহাস কাউকেই মনে রাখে না!’ ‘মমতা বন্দ্যোপাধ্যায়ও বুদ্ধদেব ভট্টাচার্যকে ভীষণ সম্মান করতেন!’ জীবনের অজানা গল্প শোনালেন সব্যসাচী চক্রবর্তী!
অভিনেত্রীর এই পোস্ট প্রকাশ্যে আসতেই নেটিজেনদের কাছ থেকে দারুণ সাড়া মিলেছে। অনেকেই তাঁর লেখার প্রশংসা করে বলেছেন, প্রেম ও জীবনের বাস্তবতাকে এত সহজ, মিষ্টি এবং হাস্যরসের সঙ্গে তুলে ধরা সত্যিই প্রশংসনীয়। অনুরাগীদের মতে, অপরাজিতার এই কবিতা অনেকের নিজের জীবনের অনুভূতিকেই যেন নতুন করে মনে করিয়ে দিয়েছে।

