রণবীর নয় সৌরভের আত্মজীবনীতে দাদাগিরি করবে বলিউডে এই জনপ্রিয় নায়ক! খবর প্রচার হতেই হইচই ভক্তমহলে

এতদিন ধোনি থেকে শুরু করে সচিন, পর পর বহু নামিদামি খেলোয়াড়ের বায়োপিক (Biopic) দেখেছেন দর্শকমহল। প্রতিটি সিনেমায় দর্শকদের মনে আনন্দের জোয়ার এনে দিয়েছিল। এইবার বাংলার গর্বকে নিয়ে কিছু করার পালা। খুব তাড়াতাড়ি আসতে চলেছে সৌরভ গাঙ্গুলীকে (Sourav Ganguly) নিয়ে বায়োপিক।
বিগত দু’বছর ধরে জল্পনা চলছিলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীচিত্র নিয়ে। কিন্তু হয়ে ওঠেনি কিছুই। ধোঁয়াসা ছিল এত দিন যাবৎ। অবশেষে সেই ধোঁয়াসা কাটল। তবে এই নিয়ে কথা বলতে গেলে প্রথমেই প্রশ্ন ওঠে কাকে দেখা যাবে ‘মহারাজ’-এর চরিত্রে?
এই নিয়েও কম জল্পনা হতে দেখেননি দর্শক মহল। এক এক সময় উঠে এসেছিল এক এক তারকার নাম। যার মধ্যে সব থেকে চর্চিত ছিল রণবীর কপূরের নাম। এ ছাড়াও হৃতিক রোশনের নাম শোনা গিয়েছিল। যদিও পরবর্তীতে রণবীর নিজে জানান তিনি এই চলচ্চিত্রে অভিনয় করছেন না।
আরো পড়ুন: বিচ্ছেদের মুখোমুখি মেঘ নীল, শুধু একট সই এর অপেক্ষা, জাজ বলে উঠলেন “ডিভোর্স গ্র্যান্টেড”
হাজারো অপেক্ষায় অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল সেই অভিনেতার নাম যাকে খুব তাড়াতাড়ি ‘প্রিন্স অফ ক্যালকাটা’র চরিত্রে দেখা যাবে প্রেক্ষাগৃহে। চিত্রনাট্য লেখার কাজ অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছিল। ইতিমধ্যে শেষও হয়ে গিয়েছে সেই কাজ।
সৌরভ গাঙ্গুলীর চরিত্রে বড় পর্দায় দেখা যেতে চলেছে আয়ুষ্মান খুরানাকে। দাদার ক্রিকেট কেরিয়ার বড়পর্দায় তুলে ধরবেন আয়ুষ্মান খুরানা-ই। লাভ ফিল্মসের প্রযোজনায় তৈরি হবে সৌরভের বায়োপিক। এই সিনেমার প্রযোজকের ভূমিকায় দেখা যাবে বিক্রমাদিত্য মোতওয়ানেকে।


