বিরাট দুঃসংবাদ! চোখের নিমেষে সব শেষ! ৯০ বছর বয়সে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা!বিনোদন জগতে শোকের ছায়া!

বিনোদন দুনিয়ায় ফের নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ অভিনয় জীবনের ইতি টেনে ৯০ বছর বয়সে প্রয়াত হয়েছেন এক বর্ষীয়ান অভিনেতা। শনিবার রাতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে শান্তিপূর্ণভাবে তাঁর মৃত্যু হয়। এই দুঃসংবাদ নিশ্চিত করেছেন তাঁর ছেলে, অভিনেতা জেসন ডোনোভান। সোশ্যাল মিডিয়ায় বাবাকে স্মরণ করে তিনি লেখেন, পরিবারের কাছে তিনি শুধু একজন অভিনেতা নন, ছিলেন সবচেয়ে বড় ভরসা এবং প্রিয় বন্ধু। শেষ সময়ে পরিবারের সকলেই তাঁর পাশে থাকতে পেরেছেন বলেও জানান তিনি।

কেরিয়ারের শুরুতে তিনি গায়ক হিসেবে পথচলা শুরু করেছিলেন। পরে অভিনয়ে আসেন এবং কয়েক দশক ধরে টেলিভিশন ও সিনেমায় একের পর এক জনপ্রিয় চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। বিশেষ করে পুলিশ অফিসারের চরিত্রে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। টেলিভিশনের পাশাপাশি বড়পর্দা এবং মঞ্চেও তিনি সমান দক্ষতার পরিচয় দিয়েছেন।

ছেলের বক্তব্য অনুযায়ী, অভিনয়ের পাশাপাশি দেশের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের উন্নতির জন্যও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিদেশি কনটেন্টের ভিড়ে স্থানীয় গল্পকে গুরুত্ব দেওয়ার দাবিতে তিনি প্রকাশ্যে আন্দোলনেও অংশ নিয়েছিলেন। সেই উদ্যোগের ফলেই অস্ট্রেলিয়ান গল্প ও সংস্কৃতিকে বেশি গুরুত্ব দেওয়ার পথ আরও সহজ হয়েছিল বলে পরিবারের দাবি।

বাবাকে শ্রদ্ধা জানিয়ে জেসন আরও বলেন, তাঁর বাবার মতো মানুষদের অবদানের কারণেই অস্ট্রেলিয়ার চলচ্চিত্র শিল্প ধীরে ধীরে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছে। পরবর্তী সময়ে যে বহু জনপ্রিয় ও প্রশংসিত সিনেমা তৈরি হয়েছে, তার পেছনেও সেই সময়ের শিল্পীদের প্রচেষ্টা বড় ভূমিকা রেখেছিল বলে তিনি উল্লেখ করেন।

Australian Actor

আরও পড়ুনঃ ‘দুঃখ হচ্ছে, বুকে পাথর চাপা দিয়ে…’ ‘অরূপ বিশ্বাসের সঙ্গে যদি মেসির না দেখা হত, তাহলে হয়তো…’ প্রিয় দলের হারে মন খারাপ অভিনেতার! তার মাঝেই অরূপ বিশ্বাসকে খোঁচা রুদ্রনীলের!

প্রয়াত অভিনেতার নাম টেরেন্স ডোনোভান। তিনি একজন ব্রিটিশ অস্ট্রেলীয় অভিনেতা, যিনি Neighbours, Home and Away, Division 4 এবং Cop Shop-এর মতো জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। পাশাপাশি The Man from Snowy River এবং Breaker Morant ছবিতেও তাঁর অভিনয় দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।

Back to top button