বেচে দিতে চেয়েছিলেন বাবা! নিজেকে বাঁচাতে অনেক কষ্ট সয়েছেন অভিনেত্রী! তবুও গ্রাস করেছে চরম অন্ধকার! ৪১ বছর ধরে রহস্য আজও অমীমাংসিত! মহুয়া রায়চৌধুরীর জীবন এবার বড়পর্দায়! সেখানে কি প্রকাশ পাবে তাঁর মৃ’ত্যুর আসল রহস্য?

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর মৃত্যু আজও রহস্যে ঘেরা। মাত্র ২৭ বছর বয়সে আগুনে ঝলসে তাঁর মৃত্যু হয়েছিল। ১৯৮৫ সালের ২২ জুলাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর এত বছর পরও এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড ছিল, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি। অভিনেত্রীর ৪১তম মৃত্যুবার্ষিকীতে তাঁর জীবন অবলম্বনে তৈরি হচ্ছে নতুন ছবি ‘গুনগুন করে মহুয়া’।

এই ছবির প্রযোজক রানা সরকার এবং পরিচালনায় রয়েছেন রাজদীপ ঘোষ। মহুয়া রায়চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। সম্প্রতি তাঁর মহুয়া লুক প্রকাশ্যে এসেছে, যা ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। ছবির চিত্রনাট্য তৈরির ক্ষেত্রে গবেষণার জন্য ব্যবহার করা হয়েছে মালবিকা দাশগুপ্তের লেখা ‘আগুনে ঢেকেছি মুখ’ বই-সহ একাধিক তথ্যসূত্র।

লেখিকা মালবিকা দাশগুপ্তের দাবি, পর্দার জনপ্রিয় নায়িকা হলেও বাস্তব জীবনে মহুয়া ছিলেন অত্যন্ত সাধারণ এবং সংবেদনশীল মানুষ। স্টুডিয়োপাড়ায় সকলের পাশে দাঁড়াতেন, পশুপাখির প্রতিও ছিল তাঁর অগাধ ভালোবাসা। কিন্তু ব্যক্তিগত জীবনে একের পর এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতার মধ্যে বড় হয়ে ওঠার অভিজ্ঞতা তাঁর জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছিল।

গবেষণায় উঠে এসেছে, পারিবারিক জীবনে মহুয়া রায়চৌধুরী সুখী ছিলেন না। লেখিকার মতে, ছোটবেলায় অভিনয়ে আসতে বাধ্য হওয়া থেকে শুরু করে দাম্পত্য জীবনের নানা অশান্তি, সব মিলিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাঁর একমাত্র সন্তানকে ঘিরেও টানাপোড়েন ছিল বলে দাবি করা হয়েছে। যদিও তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনও কোনও নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, ফলে রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে।

আরও পড়ুনঃ চাকরি হারিয়ে চরম সংকটে শ্রীনিবাস! সংসারে আর্থিক অনটনের মেঘ! স্বামীর কঠিন পরিস্থিতিতে কমলার বিরাট পদক্ষেপ!

মহুয়া রায়চৌধুরী বাংলা সিনেমার এমন এক অভিনেত্রী, যাঁর জনপ্রিয়তা একসময় বক্স অফিসে ছবির সাফল্য নির্ধারণ করত। তবু ব্যক্তিগত জীবনের অন্ধকার দিক অনেকের কাছেই অজানা থেকে গিয়েছিল। নতুন এই জীবনীভিত্তিক ছবির মাধ্যমে তাঁর অভিনয়জীবনের সাফল্যের পাশাপাশি জীবনের নানা অজানা অধ্যায়ও দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হবে।

Back to top button