শুধুমাত্র গান নয়! এবারে “তওবা তওবা” গানের হুক স্টেপে নেচে মঞ্চ মাতালেন আশা ভোঁসলে!

বয়স পেরিয়েছে ৯০ এর ঘর, তবুও মনের জোর এখনো তার ভরপুর। যিনি সংগীত জগতে (Music Industry) নিজের সুরের জাদুতে মাতিয়ে রেখেছেন সকলকে। এখানে কথা বলা হচ্ছে সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র আশা ভোঁসলেকে (Asha Bhosle) নিয়ে। বরাবরই ভীষণ হাসি খুশি প্রাণোচ্ছল মানুষ আশা ভোঁসলে। সব সময় সকলের সঙ্গে তাকে বেশ আনন্দ করতেই দেখা যায়। এবারেও সেরকমই একটি দৃশ্য বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
এবারে মঞ্চে গান করার পাশাপাশি সবার সামনে সবার সাথে নাচও করলেন জনপ্রিয় গায়িকা। তিনি আবারো প্রমাণ করে দিলেন বয়স শুধুমাত্র একটা সংখ্যা মাত্র। মনের জোর থাকলে ৯০ বছর বয়সেও সবকিছু করতে পারে মানুষ। বর্তমানে গায়িকার বয়স ৯১। তবুও এখনো দর্শকদের মাতিয়ে রেখেছেন তিনি।
এখনো বিভিন্ন অনুষ্ঠানে আশা ভোঁসলেকে উপস্থিত থাকতে দেখা যায়। সেরকমই একদিন একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়িকা। বিশেষ অতিথি হিসেবে সেখানে দেখা গিয়েছে তাকে। আর সেই অনুষ্ঠানেই ভিকি কৌশলের ব্যাড নিউজ ছবির হিট গান তওবা তওবা গানটি গাওয়ার সাথে সাথে হুকস্টেপও করারও চেষ্টা করছেন।
View this post on Instagram
আর গায়িকার এত সুন্দর নাচ দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। কেউ ভাবতেও পারেনি এই বয়সে এসে গায়িকাকে এরকম রুপে দেখতে পাবেন তারা। প্রত্যেকেই প্রশংসা করেছেন তার নাচের। গানের রানীর এই নতুন রূপ সকলের কাছেই বেশ প্রশংসা পেয়েছ।
আরও পড়ুনঃ সুপায়নের ম’রণ ফাঁদে অসুস্থ শিশুরা! আনন্দী কি পারবে সবাইকে উদ্ধার করতে? টানটান উত্তেজনাময় আজকের পর্ব
এই বয়সে এসে আর নতুন করে গানের রেকর্ডিং করতে না পারলেও বিভিন্ন অনুষ্ঠানে, পার্টিতে আজও উপস্থিত থাকতে দেখা যায় তাকে মাঝে মধ্যেই। সেখানে সকলের সঙ্গে দেখা হলে প্রাণ খুলে আলাপ করেন তিনি। আজও ঠিক আগের মতোই হাসিখুশি রয়েছেন আশাজি।

