প্রথমবার নিজের বাবার মুখোমুখি আঁখি! মহা বিপাকে প্রিয়রঞ্জন! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসায় (Star jalsha) বর্তমানে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছে ‘দুই শালিক’ (Dui Shalik)। একজোড়া নায়ক নায়িকা নিয়ে রমরমিয়ে চলছে এই ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব। যত দিন যাচ্ছে একটু একটু করে প্রকট হচ্ছে ধারাবাহিকের আসল রহস্য। এইবার ধীরে ধীরে সমাধানের দিকে এগোবে গল্প।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ঘটনাচক্রে গৌরবের সাথে বিয়ে হয়ে গিয়েছে ঝিলিকের। এদিকে নানা রকম ভাবে আঁখির বিয়ে আটকানোর চেষ্টা করে চলেছে দেবা। এর মাঝেই জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছে অনিমেষ অর্থাৎ ঝিলিক আর আঁখির আসল বাবা। সেটা জানতে পেরে বর্তমানে বেশ ভয় পেয়ে গিয়েছে প্রিয়রঞ্জন। কারণ যার টাকার গদির উপর সে বসে রয়েছে সে যদি একবার এসে নিজের পাওনা আদায় করতে চায় তাহলে তার মাথার ছাদ আর ছাতা বাড়ি কোনটাই থাকবে না

দুই শালিক আজকের পর্ব ২৯ নভেম্বর (Dui Shalik Today Episode 29 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, প্রিয়রঞ্জন জেলে যায় অনিমেষের সাথে দেখা করতে। সে গিয়ে জানতে পারে অনিমেষ ছাড়া পেয়ে গিয়েছে। ছাড়া পেয়ে সে কোথায় গিয়েছে এটাও জানে না প্রিয়রঞ্জন। সব কেমন যেন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে মনে হতে থাকে তার। বেশ পড়ে যায় সে। এদিকে অনিমেষ চলে যায় সেই ঠিকানায় যেখানে তার বাড়ি ছিল। কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় বড় বড় বিল্ডিং হয়ে গিয়েছে। তাদের বাড়ি আর সেখানে নেই।
মুখোমুখি বাবা ও তার মেয়ে
নিজের বাড়ির ঠিকানায় গিয়ে বাড়িটা দেখতে না পেয়ে আশেপাশের লোকজনকে সে বিষয়ে জিজ্ঞাসা করলে তারা জানায়, ১৮ বছর আগেই বাড়িটা ভেঙে দিয়েছে প্রোমোটাররা। আর তারপর এই জায়গায় বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে। অসহায় হয়ে মন্দিরে চলে যায় অনিমেষ। সেখানে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে সে যেন তার মেয়ে এবং স্ত্রীকে ফিরিয়ে দেয়। এদিকে ঠিক ওই সময়ে সেখানে উপস্থিত হয় ঝিলিকের মা আর আঁখি।
আরও পড়ুন: লাঠি নিয়ে রাঙার দিকে তেড়ে এল টিচার দিদিমণি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
দুজনে পাশাপাশি একই সাথে ঠাকুরের কাছে নিজের মনস্কামনা জানায়। এমন সময় হঠাৎ করেই কাশতে শুরু করে অনিমেষ। আঁখি তাড়াতাড়ি জল এনে দেয় তাকে। নিজের অজান্তেই বেশ কিছুক্ষণ বাক্যালাপ করে বাবা ও মেয়ে। এরপর যে যার পথে এগিয়ে যায়।

