লাঠি নিয়ে রাঙার দিকে তেড়ে এল টিচার দিদিমণি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো রাঙামতি তীরন্দাজ (Rangamoti Tirandaj)। রাঙামতির তীরন্দাজ হয়ে ওঠার গল্প নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছে রাঙামতি সবার। আর টিআরপি তালিকায় সেই ছবি চোখে পড়ছে। কয়েক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকায় বেশ ভালো জায়গা দখল করে নিয়েছে রাঙামতি।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে প্রমিতার দেওয়া ছয় হাজার টাকার রাঙার কাছ থেকে চুরি হয়ে যাওয়ার পর কিভাবে সেই টাকা রাঙা জোগাড় করবে সেটা ভাবতে ভাবতেই রাঙা পৌঁছে যায় মেলায়। সেখানে নিজের কানের দুল বাজি রেখে রাঙা ওই টাকা উদ্ধার করতে যায়। কিন্তু সেখানে সেই সময় আহেরি এবং আক্কু দুজনে উপস্থিত হয় এবং রাঙাকে এই কাজ করতে দেখেই রেগে যায়। আহেরি সেই পরিস্থিতি থেকে রাঙাকে উদ্ধার করে। আহেরি বারবার বোঝাতে থাকে রাঙা যে কাজ করছে এতে আক্কুদের বাড়ির সবার অসম্মান হবে, তাদের পরিবারের অসম্মান হবে। আক্কু সেখান থেকে বেরিয়ে গেলেও আহেরি রাঙার সঙ্গে থেকে যায়

রাঙামতি তীরন্দাজ আজকের পর্ব ২৯ নভেম্বর (Rangamoti Tirandaj Today Episode 29 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে আহেরির কথা শুনে রাঙা সেই টাকা ফেরত দেয়। তারপর আহেরি রাঙাকে নিয়ে বাড়িতে চলে আসে। এদিকে আক্কু বাড়িতে এসে তার মাকে খুঁজতে থাকে। সবাই আক্কুকে দেখে অবাক হয়ে যায়, বুঝতেই পারে না কি হয়েছে আক্কুর। এদিকে প্রমিতাও নিচে নেমে আসে না। আহেরি রাঙাকে নিয়ে বাড়ি চলে আসে। আর রাঙাকে দেখে সবাই জিজ্ঞাসা করতে কোথায় ছিল সে এতক্ষণ। এরপরে প্রমিতা নিচে নেমে আসে আর আক্কু সবটা বলে প্রমিতাকে। প্রমিতা কোন কথা না শুনেই রাঙাকে জিজ্ঞাসা করতে থাকে এতক্ষণ রাঙা কোথায় ছিল। প্রমিতা রেগে গেছে দেখে আহেরি তাকে বোঝাতে থাকে রাগ না করতে। রাঙার সব টাকা যে ছিনতাই হয়ে গেছিল রাঙা যে সেই টাকা উদ্ধার করতেই গিয়েছিল সেটা সবাইকে বলে আহেরি।
বাড়ির সবার সামনে রাঙাকে শাস্তি দিল প্রমিতা
বাড়ির সবাই তো এই পরিস্থিতি দেখে ভীষণ রেগে যায়। প্রমিতা রাগে রাঙাকে শাস্তি দেওয়ার জন্য হাতে বেতের বাড়ি মারতে থাকে। কষ্ট হওয়ার পরেও রাঙা একটাও কথা বলে না। আসলে প্রমিতা এতটাই রেগে গিয়েছিল যে নিজেকে আর সামলাতে পারে না। এরপর রাঙা পায়ে ধরে ক্ষমা চায়। বলে সে আরো কক্ষনো এরকম করবে না। এরপর সবাই যে যার ঘরে চলে যায়। আক্কু এই পরিস্থিতি সামলাতে না পেরে ঘরে চলে যায়। এরপর প্রমিতা রাঙাকে আক্কুর ঘরে নিয়ে আসে।
আরও পড়ুন: দাউ দাউ করে জ্ব’লে উঠল আ’গুন! কিভাবে এই বিপদ থেকে নিজেকে মুক্ত করবে আনন্দী! দুর্ধর্ষ আজকের পর্ব
সেখানেই আক্কু তার মাকে জানিয়ে দেয় সে আহেরির সঙ্গে থাকতে চায়। আহেরির সঙ্গে তার জীবন কাটাতে চায়। রাঙাকে সে পরিস্থিতির চাপে বিয়ে করেছে। রাঙার সঙ্গে তার সম্পর্ক, বিয়ে সবটাই মিথ্যে। এই বিয়েটা শুধুমাত্র একটা দুর্ঘটনা। এই সমস্ত কথা শুনে রাঙা, প্রমিতার কষ্ট হয়। আড়াল থেকে আহেরি সবটাই শুনতে থাকে, আহেরিও খারাপ লাগে। এদিকে প্রমিতা রাঙার দায়িত্ব আক্কুর উপরে জোর করে চাপিয়ে দিচ্ছে এতে আক্কুও মানসিক যন্ত্রণা পাচ্ছে। আহেরির সেটা ভেবেই কষ্ট হতে থাকে।

