ফের ছোট পর্দায় ফিরছে যশ! নিজের মুখেই সেই কথা ভক্তদের জানালেন অভিনেতা!

বাংলা টেলিভিশন (Bengali television) জগতে বাংলা ধারাবাহিক (Bengali serial) বিনোদনের (Bengali entertainment) একটি অনন্য মাধ্যম হিসেবে বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বর্তমান দর্শক ধারাবাহিক ছাড়া একটা দিনও থাকতে পারেন না। তাই ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার কথা শুনলেই তাদের মন খারাপ হয়ে যায়। এই ধারাবাহিকে যারা অভিনয় করেন সেই সমস্ত তারকাদেরও ভীষণ পছন্দ করেন দর্শকরা।
এই মুহূর্তে ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিনয় করেছেন এবং বিরাট জনপ্রিয়তার সম্মুখীন হয়েছেন এরকম অভিনেতা-অভিনেত্রী অনেক রয়েছেন এই টলিউড জগতে। যারা ধারাবাহিক থেকে বড় পর্দায় অভিনয় করেন তাদেরকে পুনরায় ছোট পর্দায় ফিরতে খুব একটা দেখা যায় না। যদি তারা ফিরে আসেন তাহলে দর্শকদের আনন্দের সীমা থাকে না।
বাংলা বিনোদন জগতে যশ দাশগুপ্ত (Yash Daasguptaa) একজন অন্যতম জনপ্রিয় মুখ। বাংলা টেলিভিশনের প্রথম সারির চ্যানেল স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত বোঝেনা সে বোঝেনা ধারাবাহিক থেকে বিরাট জনপ্রিয়তা পায় যশ। সেই ধারাবাহিকে অভিনেতার বিপরীতে ছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। এই দুই জনই ওই ধারাবাহিক থেকে বিরাট জনপ্রিয়তা পান।

এরপর যশ দাশগুপ্ত (Yash Daasguptaa) ঝাঁপ মারেন বড় পর্দায়। তারপর থেকে একের পর এক চলচ্চিত্রে কাজ করে চলেছেন তিনি। মধুমিতা সরকার অবশ্য আরো বেশ কয়েক বছর টেলিভিশনের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর বড় পর্দা এবং ওটিটি মাধ্যমে বিচরণ করছেন তিনি। তবে এইবার দর্শকদের জন্য রয়েছে এক বিরাট সুখবর। ফের ছোট পর্দায় ফিরতে চলেছে যশ দাশগুপ্ত।
সম্প্রতি অভিনেতা নিজের সমাজ মাধ্যমের পাতায় নিজের একটি ছোট্ট ভিডিও দর্শকদের সঙ্গে ভাগ করে নেন। এই ভিডিওটিতে তিনি তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, খুব তাড়াতাড়ি আবার জলসার পর্দায় তিনি ফিরতে চলেছেন। তাই দর্শকরা যেন জলসার পর্দায় নজর রাখেন। তবে কি কোন ধারাবাহিকে ফিরছেন তিনি? সেই নিয়ে কিছুই প্রকাশ্যে আনেননি অভিনেতা। তবে দর্শকদের ধারণা যশের নতুন মুভি সেন্টিমেন্টাল জলসায় ওয়ার্ল্ড টি প্রিমিয়ারে দেখানো হবে। আর সেই জন্যই জলসায় ফেরার কথা উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুনঃ টিআরপি টপার থেকে স্লট হারা কথা! পুরনো মেজাজে ফিরল জগদ্ধাত্রী!

