টিআরপি টপার থেকে স্লট হারা কথা! পুরনো মেজাজে ফিরল জগদ্ধাত্রী!

বাংলা টেলিভিশনের (Bengali television) জগতে যে সমস্ত ধারাবাহিক (Bengali serial) প্রদর্শনকারী চ্যানেলগুলি দর্শকদের বাড়িতে রাজত্ব চালাচ্ছে তাদের মধ্যে অন্যতম এবং প্রথম সারিতে অবস্থান করছে স্টার জলসা (Star jalsha) এবং জি বাংলা (Zee Bangla)। এই দুই চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় সেগুলির প্রতি অনেক বেশি আকৃষ্ট বাংলার দর্শন মহল। এই দুই চ্যানেলের ধারাবাহিক গুলোর টিআরপি অন্যান্য চ্যানেলে তুলনায় অনেকটাই এগিয়ে থাকে। এই দুই চ্যানেলের মধ্যে প্রত্যেক সপ্তাহে জোরদার প্রতিযোগিতা চলে। এই সপ্তাহেও তার অন্যথা হয়নি।
বর্তমানে জি বাংলার পর্দায় একটি ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে যার নাম জগদ্ধাত্রী (Jagadhatri)। শুরু থেকেই এই ধারাবাহিক টিআরপি তালিকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। প্রথম দিকে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সাথে সমানতালে টক্কর দিয়ে টিআরপি তালিকায় প্রথম স্থানের জন্য লড়াই চালিয়ে যেতে জগদ্ধাত্রী। তবে মাঝপথে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় এই ধারাবাহিক।
স্টার জলসা কথা ধারাবাহিকটির সাথে আবার জোরদার প্রতিযোগিতায় নামে জগদ্ধাত্রী। তবে বেশ কয়েক সপ্তাহ কিছুতেই কথাকে হারিয়ে টিআরপিতে এগিয়ে যেতে পারছিল না এই ধারাবাহিক। অন্যদিকে স্টার জলসার কথা প্রতি সপ্তাহে বেশ ভালো ফলাফল করছিল। বেশ কয়েক সপ্তাহ টিআরপি তালিকায় বেঙ্গল টপার হতেও দেখা গিয়েছে এই ধারাবাহিকটিকে। তবে এইবার কথা দিন শেষ।
এভাবেও ফিরে আসা যায়, প্রমাণ করল জগদ্ধাত্রী। মাঝপথে এই ধারাবাহিকটিকে শেষ করে দেওয়ার কথাও তুলেছিল চ্যানেল। কারণ বেশ কয়েক সপ্তাহ ধারাবাহিকের টিআরপি অন্যান্য ধারাবাহিকের তুলনায় অনেকটাই কম ছিল। তবে এইবার নিজেকে প্রমাণ করে দেখালো এই ধারাবাহিক। চলতি সপ্তাহে টিআরপি তালিকা দ্বিতীয় স্থান দখল করল জগদ্ধাত্রী। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.০। যা নেহাত কম নয়।
আরও পড়ুন: প্রথম পাঁচে রাজত্ব করছে জি! মুখ থুবড়ে পড়ল জলসা! টিআরপি তালিকায় বিরাট চমক!
অন্যদিকে কথা ধারাবাহিকটি বেশ কিছুদিন ধরে ভালো ফলাফল করলেও বর্তমানে আবার অনেকটা পিছিয়ে পড়েছে। এই সপ্তাহে টিআরপি তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করেছে কথা। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬। এই সপ্তাহে হাড্ডা হাড্ডি লড়াইয়ে জগদ্ধাত্রীর কাছে হেরে গিয়ে স্লট হারা হয়েছে এই ধারাবাহিক। আগামী সপ্তাহে নিজের জায়গা আবার কি ফিরে পাবে জলসার কথা নাকি এইবার কেবল রাজত্ব চালাবে জগদ্ধাত্রী! কি মনে হয় দর্শকদের?

