চুপিচুপি প্রেমিকার গলায় মালা দিলেন ঋত্বিক! দর্শকদের লুকিয়ে কেন বিয়ে সারলেন আনন্দী ধারাবাহিকের ‘আদি’!

বিয়ের মরশুম শুরু হতে না হতে একের পর এক বিয়ের খবর পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে (Social Media)। টলিউডের (Tollywood) অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের মনের মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন। এবার সেরকম নিজের মনের মানুষের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের সারলেন জনপ্রিয় অভিনেতা। তবে একেবারেই চুপিসারে সকলের অজান্তে বিয়ে সেরেছেন তিনি। কাউকে ঘুণাক্ষরেও টের পেতে দেননি সামনেই যে বিয়ে।
চুপিসারে বিয়ে করলেন আনন্দীর নায়ক
কথা বলা হচ্ছে, বর্তমানে টেলিভিশনের পর্দার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক মুখার্জিকে নিয়ে। বর্তমানে যাকে আমরা দেখতে পাচ্ছি জি বাংলার আনন্দী ধারাবাহিকে। ধারাবাহিকে আদিদেব লাহিড়ীর চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক। এর আগে এই পথ যদি না শেষ হয়, মন দিতে চাইয়ের মত জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা।

তবে এবারে সকলের অজান্তেই চুপিসারে বিয়ে সেরে নিলেন ঋত্বিক। ঋত্বিকের মনের মানুষের নাম দিশা দাস। অভিনয় জগতের সাথে যুক্ত নয় দিশা। তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ঋত্বিক এবং দিশাকে একাধিকবার একসাথে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। দীর্ঘদিন ধরে দিশার সঙ্গে সম্পর্ক রয়েছেন ঋত্বিক। এবারে সকলের অজান্তে বাগদান সেরেই ফেললেন।
হ্যাঁ সামাজিক বিয়ে না হলেও আইনি মতে আংটি বদল করে বিয়ে সারলেন ঋত্বিক দিশা। আংটি বদলের সময় একদম বাঙালি সাজেই সেজেছিলেন দিশা ও ঋত্বিক। দিশার পরনে ছিল গোলাপি পারের হলুদ সিল্কের শাড়ি, সঙ্গে ছিমছাম গয়না। দিশার পাশে ঘিয়ে রঙা সিল্কের পাঞ্জাবিতে সেজেছিলেন ঋত্বিক। রেজিস্ট্রির সময় সবুজ শাড়িতে সেজেছিলেন দিশা। আর ঋত্বিকের পরনে ছিল সবুজ পাঞ্জাবি।

দিশার সাথে অভিনেতার কিভাবে আলাপ সেটা সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেতা। ঋত্বিক বলেন ‘প্রোমোশন্যাল শ্যুটের সূত্র ধরেই পরিচয় দিশার সঙ্গে। ওর সঙ্গে কথা হয়ত আগেও হয়েছে। তবে সামনাসামনি আলাপ বছর খানেকের’। এত তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়ে ঋত্বিক বললেন, ‘৩৩ বছর বয়সে বিয়ে করব না আর কবে করব? আমি এখন-তখন ওত্তো বুঝি না। আমি জানি কোন সময়ে কোনটা করা উচিত। বাড়ির সবাই খুব খুশি আমাদের বিয়ে নিয়ে’।
আরও পড়ুনঃ আনন্দীকে খুঁজতে ছদ্ম বেশে অমৃতা! তদন্ত করতেই ভয়ংকর তথ্য পেল সে! জমজমাট ধারাবাহিকের আজকের পর্ব!

