আনন্দীকে খুঁজতে ছদ্ম বেশে অমৃতা! তদন্ত করতেই ভয়ংকর তথ্য পেল সে! জমজমাট ধারাবাহিকের আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) অসংখ্য ধারাবাহিকগুলির মধ্যে একটি ধারাবাহিক যেটি একটু একটু করে দর্শকদের মনে জায়গা তৈরি করে নিচ্ছে। সেই সঙ্গে টিআরপি তালিকায় নিজেদের স্থান দখল করে নিচ্ছে। ধারাবাহিকে দীর্ঘ অনেকদিন ধরেই নায়িকা উপস্থিতি লক্ষ্য না করা গেলে ধারাবাহিকের টিআরপি রেটিং (TRP Rating) কিভাবে ধরে রাখতে হয় সেটা ভালো মতো করে জানে আনন্দী (Anondi) ধারাবাহিকটি।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আনন্দী যখন চম্পাহাটি যাচ্ছিল তার আগে মেডিনেসে আদির সঙ্গে দেখা করতে যায়। আনন্দী মেডিনেস থেকে বেরোনোর সময় নার্সিংহোমের পেছনে এক ডাক্তারকে বড় বড় বাক্সে বেআইনি জিনিস পাচার করতে দেখে নেয়। আর সেটা দেখেই আনন্দী ওই গুদাম ঘরে ঢুকে সমস্ত কিছু নিজের চোখে দেখতে যায়। তারপরই আনন্দীকে মাথায় আঘাত করে ওই ঘরে বন্দী করে রাখা হয়েছে। আর ওই ঘরেই আটকে পড়ে রয়েছে আনন্দী। এদিকে বাড়িতে তিতির এবং আদির মেহেন্দি সংগীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আনন্দী আজকের পর্ব ২৭ নভেম্বর (Anondi Today Episode 27 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে নিচে মেহেন্দির অনুষ্ঠানে আদিকে নিয়ে যেতে আসে তিতির। কিন্তু আদি কিছুতেই যেতে চায় না। আদি বারবার তিতিরকে অপমান করে তাড়িয়ে দিতে চাইলেও তিতির কিছুতেই ঘর থেকে যেতে চায় না।বারবার আদিকে বিরক্ত করতে থাকে। তখন আদি বাধ্য হয়ে তিতিরকে ঘর থেকে বের করে দেয়।
লাহিড়ী বাড়িতে এলো অমৃতা
তার কিছুক্ষণ পরেই আদির ঘরে আসে অমৃতা। অমৃতা লাহিড়ী বাড়িতে এসে কাউ কেই নিজের আসল পরিচয় দিতে চায়নি। তাই নিজেকে আদির বন্ধু হিসেবেই পরিচয় দিয়েছে। অমৃতাকে দেখে প্রথমে বেশ অবাক হয়ে যায় আদি। তারপর তাকে ঘরে এনে আনন্দীর খোঁজখবর নেয়। কিন্তু অমৃতা জানায় এখনো তারা কিছু জানতে পারেনি ঠিকই কিন্তু খুব তাড়াতাড়ি তারা আনন্দীকে ঠিক খুঁজে বের করবে। অন্যদিকে আনন্দী চিৎকার করে দরজা খুলতে বলে। আনন্দীর গলার আওয়াজ শুনে একজন এগিয়েও আসে দরজা খোলার জন্য। কিন্তু ওই দরজার সামনে যে দুজন পাহারায় ছিল তারা চলে আসে, এই ওই লোকটিকে মারতে মারতে নিয়ে যায়।
আরও পড়ুনঃ রাহুলের কাছের মানুষ রুকমা! সর্বসমক্ষে একি বললেন তিনি! এখান থেকে কি নতুন সম্পর্কের সূত্রপাত!
অন্যদিকে আদির সাথে অমৃতার কথা আড়াল থেকে শুনে ফেলে তনুশ্রী ও সুমনা। তবে তারাও যে আনন্দীকে খুঁজে পেতে চায় সেটা জানায় অমৃতাকে। তারপর বিজয়া এসে তাদের আলোচনায় যোগ দেয়। তারা সবাই মিলে এবারে আনন্দীকে খুঁজে বের করার চেষ্টা করবে। অন্যদিকে ঠাম্মিও ভিডিও কলে সবটা জানতে পারে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

