এক সময় বাড়ি বাড়ি ঘুরে বেচেছেন লজেন্স বিস্কুট! কেমন ছিল সুদীপা বসুর পারিবারিক অবস্থা?

টলিউড ইন্ডাস্ট্রি জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন সুদীপা বসু (Sudipa Basu)। দাপুটে অভিনেত্রীর ভূমিকায় অভিনেত্রীকে বড় পর্দায় ছোটপর্দায় দুই জায়গাতেই দেখা গিয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। থিয়েটার দিয়ে অভিনয় যাত্রা শুরু হলেও নিজের অভিনয়ের দক্ষতার মাধ্যমে ছোট পর্দা বড় পর্দায় সব জায়গাতেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। বিভিন্ন চরিত্রে বিভিন্ন ধারাবাহিক, সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিল দর্শক। একটানা অভিনয়ের মাধ্যমে নিজের পরিচয় গড়ে তুলেছিলেন সকলের সামনে।
ছোটবেলায় কোনদিন অভিনয় জগতে আসার কথা ভাবেনি তিনি, ইচ্ছেও ছিল না। ছোটো থেকেই নাচ, গান করতে খুব ভালবাসতেন। পাড়ার থিয়েটার দলগুলোতে পারফরমেন্স করতেন সেই থেকেই তার অভিনয়ের প্রতি ভালো লাগা তৈরি হয়। ছোটবেলা থেকেই অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে নিজের জীবনটা অতিবাহিত করেছেন অভিনেত্রী।

খুব অল্প বয়সে বাবাকে হারিয়েছিলেন সুদীপা। অভিনেত্রীর বাবা মারা যান ১৯৮৬ সালে। বাবাকে হারিয়ে মা তিন বোনকে নিয়ে পথে বসেছিলেন। সেইসময় মায়ের সাথে ঘুরে ঘুরে বাড়িতে বাড়িতে লজেন্স, বিস্কুট ইত্যাদি বিক্রি করেছেন অভিনেত্রী। অভিনেত্রী মাকে হারিয়েছিলেন ২০০৬ সালে। অভিনেত্রীরা তিন বোন, সুদীপা বসু হলেন সব থেকে ছোট বোন এদের মধ্যে। একসময় মেঘনাথ ভট্টাচার্যের দল সায়ক এ কাজ করতেন তিনি।
তবে অভিনেত্রীকে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন অঞ্জন দত্ত। এমনকি অভিনয় করার সূত্র ধরে তিনি কোন রকম ম্যানেজমেন্ট ডিগ্রী ছাড়াই কলকাতার নামী হোটেলে চাকরি সুযোগ পেয়েছিলেন। সেখানে বেশ কয়েক বছর চাকরিও করেছেন তিনি। তাঁর প্রথম সিরিয়াল ‘এবার জমবে মজা’। তার ধারাবাহিক জীবনের উল্লেখযোগ্য কিছু কাজ হলো এক আকাশের নিচে, একদিন প্রতিদিন, দুর্গা ইত্যাদি। এছাড়া বড়পর্দায় তার কিছু কাজ হলো মহালয়া, বাই বাই ব্যাংকক, আবার ব্যোমকেশ ইত্যাদি। ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাঁকে।
আরও পড়ুনঃ জি জলসার হাড্ডাহাড্ডি লড়াই! বাজিমাত করল ফুলকি! দেখে নিন এই সপ্তাহে টিআরপি তালিকা
তবে অভিনেত্রীর অভিনয় জগতে আসার পথটা মসৃণ ছিল না। মাথার উপর বাবা ছিলেন না তার উপর মধ্যবিত্ত পরিবারে অভিনয়ের স্বপ্ন দেখা বিলাসিতা। সেই সময় মায়ের পাশে দাঁড়াতে হয়েছিল তাকে। বর্তমানে দুই দিদির বিয়ে হয়ে গেছে তারা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। মা মারা যাওয়ার পর থেকে তিনি একেবারে একা হয়ে পড়েন। তবে বর্তমানে স্বামী শৈবাল বসুর সাথে সুখে সংসার করছেন পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন।

