TRP: জি জলসার হাড্ডাহাড্ডি লড়াই! বাজিমাত করল ফুলকি! দেখে নিন এই সপ্তাহে টিআরপি তালিকা

যারা নিয়মিত ধারাবাহিক দেখে থাকেন এবং বিনোদনের একটি অন্যতম মাধ্যম হিসেবে ধারাবাহিককে বেছে নিয়েছেন তাদের প্রত্যেকের কাছে সপ্তাহের বেশ গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে এই বৃহস্পতিবার। কারণ বৃহস্পতিবার করেই বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশ করা হয়ে থাকে। বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় তার মধ্যে দিয়েই দর্শকরা বুঝে যায় তারা যে ধারাবাহিকটিকে পছন্দ করেন সেই ধারাবাহিকটি এই টেলিভিশন জগতে কতটা সফল হচ্ছে ।

টিআরপিতে সাধারণত সেই সমস্ত ধারাবাহিকগুলি শীর্ষে থাকে, যেগুলি সব থেকে বেশি সংখ্যক দর্শকদের দ্বারা অনুমোদিত হয়েছে। টিআরপি বেশি হওয়া মানে সেই ধারাবাহিকের আয়ের পথ সুগম হাওয়া। শুধু তাই নয়, বহুদিন ধরে টেলিভিশনের পর্দায় টিকে থাকাকেও নিশ্চিত করে এই টিআরপি। এক কথায় একটি ধারাবাহিকের মানদণ্ড হচ্ছে টিআরপি। প্রতি সপ্তাহে পরিবর্তিত হচ্ছে ধারাবাহিক গুলির স্থান। এই সপ্তাহে কোন ধারাবাহিক কোন স্থান দখল করল সেটা জানতে বেশ আগ্রহী দর্শক মহল।

Here is Bengali serial TRP list 19 September

এবার তাহলে চটপট দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিটি কোন জায়গা দখল করতে সক্ষম হয়েছে। বর্তমান সপ্তাহে টিআরপি তালিকায় রাজ করছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। বাংলার দর্শক মহলকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৩।

দ্বিতীয় স্থানে অবস্থান করছে স্টার জলসা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক গীতা LLB। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকটি। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৬.৮ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।

আরও পড়ুনঃ ষড়যন্ত্রের শিকার আনন্দী! তাকে লাহিড়ী বাড়ি থেকে বের করে দিল আদিদেব!

এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা। এই সপ্তাহে ৬.৪ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে জি বাংলা চ্যানেলের জগদ্ধাত্রী এবং স্টার জলসার উড়ান ধারাবাহিক দুটি। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.২।

1st •• ফুলকি 7.3
2nd •• গীতা LLB 7.1
3rd •• নিম ফুলের মধু 6.8
4th •• কথা 6.4
5th •• জগদ্ধাত্রী, উড়ান 6.2

Back to top button