প্রকাশ্যে জি বাংলার মহিষাসুরমর্দিনী! মুখ্য ভূমিকায় টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী!

আসছে মহালয়া (Mahalaya)। মহালয়া মানেই পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। ভোরবেলায় ভেসে আসে মায়ের আগমনীর সুর। বাপের বাড়িতে আসছেন জগৎ জননী মা দুর্গা। মর্তে উমার আগমনের আগাম জানান দেয় মহালয়া। মহালয়ার এই পূণ্য দিনে ভোরবেলা স্বপরিবারে মায়ের মাহাত্ম্য গাঁথা শুনেই আজও দিন শুরু করেন আপামর বাঙালিরা। মহালয়া যেন বয়ে নিয়ে আসে পুজোর আমেজ।
মহালয়া মানেই রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তুতি পাঠ। যদিও আধুনিক যুগে সেই মহালয়ার রেশ ছড়িয়েছেন টেলিভিশনেও। ভোরবেলায় টলি তারকাদের অভিনীত মায়ের নানান নানান রূপ এবং পীঠস্থানের কাহিনী আজও একইভাবে মন ছুঁয়ে যায় সকলের। তরুণ সমাজের যদিও ভীষণ উৎসাহ থাকে প্রতি বছরের মহালয়া নিয়ে। কোন অভিনেত্রী হচ্ছেন মা দুর্গা? মায়ের কোন কোন রূপের কাহিনী বর্ণিত হবে আসন্ন মহালয়ায়? এইসব প্রশ্নই ঘুরতে থাকে সকলের মনে।
মা সতীর ভূমিকায় রয়েছেন অভিনেত্রী দিব্যানি মন্ডল
ইতিমধ্যেই জানা গেছে স্টার জলসার পর্দায় মা দুর্গতিনাশিনীর রূপে দেখা যাবে অভিনেত্রী কোয়েল মল্লিককে। সঙ্গে থাকবেন টলিপাড়ার আরও দুজন জনপ্রিয় নায়িকা। তবে এবার সংবাদ শোনা গেল জি বাংলার মহালয়া নিয়ে। শোনা যাচ্ছে কে কে থাকবেন মায়ের রূপে। সূত্রে খবর, চলতি বছরের মহালয়ায় মা সতীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দিব্যানি মন্ডল অর্থাৎ সকলের প্রিয় ফুলকিকে।
মায়ের কোন রূপে দেখা যাবে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এবং তিতিক্ষা দাসকে?
জানা যাচ্ছে এই মহালয়ায় মা পার্বতীর ভূমিকায় থাকবেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। শৈলপুত্রীর ভূমিকায় দেখা যাবে খুদে অভিনেত্রী ঋষিকা নন্দিকে। যাকে দর্শকদের দেখেছেন আলোর কোলে ধারাবাহিকে পুপুলের ভূমিকায়। তাছাড়া মা ব্রহ্মচারিণীর রূপে দেখা যাবে অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে। মা চন্দ্রঘণ্টার ভূমিকায় থাকবেন কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের অভিনেত্রী মোহনা মাইতি। মা কুষ্মান্ডার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী তিতিক্ষা দাসকে।
আরও পড়ুন: অদ্ভুত শর্ত দিয়ে সার্থককে টাইট দিল তার বাবা! স্রোতকে কি এবার বাড়িতে আনবে সার্থক?
জি বাংলায় কাকে দেখা যাবে মা দুর্গার ভূমিকায়?
মা স্কন্দ মাতার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। মা কাত্যায়নীর ভূমিকায় থাকবেন সকলের প্রিয় আলোকপর্ণা অর্থাৎ অভিনেত্রী পল্লবী শর্মা। মা কালরাত্রির ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে। অভিনেত্রী স্বীকৃতি মজুমদারকে দেখা যাবে মা মহাগৌরীর ভূমিকায়। অভিনেত্রী ডোনা ভৌমিক অভিনয় করবেন মা সিদ্ধিদাত্রীর চরিত্রে। ঋতু পাইনকে দেখা যাবে মা লক্ষ্মীর ভূমিকায় এবং মা সরস্বতীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী সোমু সরকারকে। জানা গেছে চলতি বছরের মা দুর্গার ভূমিকায় জি বাংলার পর্দায় দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। যদিও এই বিষয়ে এখনও কনফার্ম জানায়নি চ্যানেল। আপনাদের কি মতামত এই ভুমিকায় এই টলি অভিনেত্রীদের কেমন লাগবে?

