শুটিং শুরুর দিনেই অঘটন! নতুন সিরিজ ‘তারকাটা’র সেটে গুরুতর আহত বিক্রম চট্টোপাধ্যায়! এখন কেমন আছেন অভিনেতা?

নতুন ওয়েব সিরিজের শুটিং শুরু হতেই বিপত্তি। শুটিং চলাকালীন পায়ে চোট পেলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। জানা গিয়েছে, পরিচালক শমীক রায়চৌধুরী (Shamik Raychaudhury)-র নতুন সিরিজ ‘তারকাটা’র শুটিংয়ের সময়ই এই দুর্ঘটনা ঘটে। সোমবার নিজেই সোশ্যাল মিডিয়ায় চোটের ছবি শেয়ার করে বিষয়টি জানান অভিনেতা।
সোমবার থেকেই শুরু হয়েছে সিরিজটির শুটিং। এই প্রজেক্টটি বিক্রমের কাছে বিশেষ কারণ এটি তাঁর নিজের প্রযোজনা সংস্থার প্রথম কাজ। ‘Vikram Chatterjee Films’ ব্যানারের অধীনে তৈরি হচ্ছে এই সিরিজ, ফলে অভিনেতার জন্য এটি নতুন এক অধ্যায়ের শুরু বলেই মনে করা হচ্ছে।
সিরিজটি সম্পর্কে অভিনেতা জানিয়েছেন, এটি ডার্ক হিউমারের উপর ভিত্তি করে তৈরি। গল্পের মূল চরিত্র ‘অগ্নি’, যার মধ্যে এক ধরনের আলাদা মজা রয়েছে। এমন ধরনের চরিত্রে এর আগে কাজ করার সুযোগ তিনি খুব একটা পাননি বলেই জানিয়েছেন বিক্রম।
এই সিরিজে বিক্রমের সঙ্গে আরও একাধিক পরিচিত মুখকে দেখা যাবে। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন Priyanka Sarkar, Meiyang Chang, Satyam Bhattacharya এবং Ayush Das। ফলে সিরিজটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে।
আরও পড়ুনঃ ‘ভুল হয়ে গেছে…চিঙ্কার জন্যই নায়ক হতে পেরেছি!’ প্রিয় বন্ধু চিন্ময় রায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগে ভাসলেন শুভাশিস মুখোপাধ্যায়!
এছাড়াও শোনা যাচ্ছে, একটি বিশেষ চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে Silajit Majumder-কেও। সব মিলিয়ে শুটিংয়ের শুরুতেই দুর্ঘটনা হলেও, সিরিজটি নিয়ে প্রত্যাশা কমছে না বলেই মনে করছেন অনুরাগীরা।

