‘তুমি চলে গেলে মা…’ বাবার মৃ’ত্যুর ২১ বছর পর না ফেরার দেশে মা! সেই অভি’শপ্ত মে মাসেই শোকের ছায়া! মাকে হারিয়ে ভেঙে পড়লেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়!

টলিউড অভিনেতা ভাস্কর ব্যানার্জি (Bhaskar Banerjee)-র জীবনে নেমে এল গভীর শোক। ২০ মে প্রয়াত হয়েছেন তাঁর মা শমিতা বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। জানা গিয়েছে, বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। তবে পরিবারের দাবি, শেষ কয়েকদিনেও পরিস্থিতি খুব একটা গুরুতর ছিল না। হঠাৎই ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মায়ের মৃত্যুর খবর নিজেই সমাজমাধ্যমে জানান অভিনেতা। মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে ছোট্ট করে লেখেন, “মা চলে গেল।” সঙ্গে উল্লেখ করেন মৃত্যুর তারিখও। পোস্টটি সামনে আসতেই ইন্ডাস্ট্রির একাধিক তারকা এবং অনুরাগীরা অভিনেতার পাশে দাঁড়ান। অনেকেই তাঁকে মানসিকভাবে শক্ত থাকার বার্তা দিয়েছেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন শমিতাদেবী। পুজোর পর থেকে বয়সজনিত নানা সমস্যাও দেখা দিয়েছিল। তবে বাড়িতেই ছিলেন তিনি। ২০ মে বিকেলের দিকে ঘুমের মধ্যেই শান্তভাবে তাঁর মৃত্যু হয়। পরিবারের কাছেও ঘটনাটি ছিল অত্যন্ত আকস্মিক।
এই ঘটনার পর আরও একটি বিষয় সামনে এসেছে, যা অভিনেতাকে আরও আবেগপ্রবণ করে তুলেছে। প্রায় ২১ বছর আগে একই মে মাসেই বাবাকে হারিয়েছিলেন ভাস্কর। তাঁর বাবার মৃত্যু হয়েছিল ১৮ মে। আর এবার ২০ মে চলে গেলেন মা। ফলে মে মাস যেন অভিনেতার জীবনে বারবার দুঃখের স্মৃতি হয়ে ফিরে আসছে।
আরও পড়ুনঃ বিরাটের দুঃসংবাদ! গুরুতর অসুস্থ অভিনেত্রী দর্শনা বণিক! সংক্রমণের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী!
অভিনেতা আরও জানিয়েছেন, তাঁর বাবা-মায়ের বিয়েও হয়েছিল মে মাসেই। ৪ মে তাঁদের বিবাহবার্ষিকীর দিন ছিল। তাই একই মাসে জীবনের এত গুরুত্বপূর্ণ স্মৃতি জড়িয়ে থাকায় স্বাভাবিকভাবেই আবেগঘন হয়ে উঠেছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

