‘ভুল হয়ে গেছে…চিঙ্কার জন্যই নায়ক হতে পেরেছি!’ প্রিয় বন্ধু চিন্ময় রায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগে ভাসলেন শুভাশিস মুখোপাধ্যায়!

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা চিন্ময় রায় (Chinmoy Roy)-কে অনেকেই চিন্ময় রায় নামেই চিনতেন। তবে তাঁর ঘনিষ্ঠদের কাছে তিনি ছিলেন ‘চিঙ্কা’। এক সহ-অভিনেতার স্মৃতিতে উঠে এল সেই প্রিয় মানুষের নানা অজানা দিক। শুভাশিস মুখোপাধ্যায়-এর কথায়, ব্যক্তিগত জীবনে যেমন সহজ-সরল মানুষ ছিলেন, তেমনই সহকর্মীদের প্রতি ছিল গভীর ভালোবাসা।
স্মৃতিচারণে তিনি জানান, চিন্ময় রায় তাঁর পরিবারের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। বিশেষ করে তাঁর স্ত্রীকে খুবই স্নেহ করতেন। তাঁদের নাটক দেখতে বহুবার গিয়েছেন তিনি। সেই সব মুহূর্ত আজও মনে পড়ে এবং অভিনেতার অভাব প্রতি মুহূর্তে অনুভব করেন বলে জানান তিনি।
অভিনয় জীবনের কথাও উঠে এসেছে এই স্মৃতিতে। ‘টেনিদা’ চরিত্রে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন চিন্ময় রায় নিজেই। সেই সময় কৌতুক অভিনেতাদের মুখ্য চরিত্রে নেওয়ার প্রবণতা কমে গেলেও, তিনি সহ-অভিনেতাকে সেই সুযোগ দিয়েছিলেন। এর ফলে তাঁর অভিনয় জীবনে নতুন দিশা তৈরি হয়েছিল।
একটি শুটিংয়ের মজার ঘটনাও শেয়ার করেন তিনি। একটি দৃশ্যে কন্টিনিউইটির সমস্যা তৈরি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে গিয়ে হঠাৎই চিন্ময় রায় নিজের মতো করে অভিনয় শুরু করেন। সেই অপ্রত্যাশিত ঘটনায় সেটে উপস্থিত সকলে হাসিতে ফেটে পড়েন। শেষ পর্যন্ত কোনওভাবে সেই দৃশ্যটি সম্পূর্ণ করা হয়।
আরও পড়ুনঃ ‘পায়ে ধরে ক্ষমা চাইতে হবে…’ শুটিং সেটে টানাপোড়েন! ফের বিতর্কে জর্জরিত জিতু কমল! কাজ থেকে বাদ পড়লেন অভিনেতা!
আজও সেই সব স্মৃতি ভোলেননি তিনি। প্রতিদিনই প্রিয় ‘চিঙ্কা’-কে মনে পড়ে বলে জানান অভিনেতা। তাঁর পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা সারাজীবন মনে থাকবে বলেও বলেন। শেষ পর্যন্ত তাঁর একটাই প্রার্থনা, যেখানে থাকুন না কেন, চিন্ময় রায় যেন ভালো থাকেন।

