কাজের অভাবে হারিয়ে গেলেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী!কীভাবে দিন কাটছে জ্যোতি বসুর পুত্রবধূর?

একসময় বাংলা টেলিভিশনের পর্দার জনপ্রিয় একজন অভিনেত্রী ছিলেন ডলি বসু (Dolly Bosu)। বড় পর্দা থেকে শুরু করে টেলিভিশনে ছোট পর্দা বিভিন্ন জায়গায় বিভিন্ন চরিত্রে দেখা মিলেছে অভিনেত্রীর। একসময় জি বাংলার পর্দার জনপ্রিয় ধারাবাহিক রাশিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। ওই ধারাবাহিকের অভিনয় করে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন ডলি বসু (Dolly Bosu)।

অভিনেত্রী ছাড়াও তার আরো একটি পরিচয় রয়েছে তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পুত্রবধূ। শশুর বাড়িতে রাজনৈতিক মহল থাকলেও তিনি নিজের পেশা হিসেবে অভিনয়কেই বেছে নিয়েছেন। ছোটবেলা থেকেই বাংলার চলচ্চিত্র, নাটকের প্রতি তার আলাদা রকম ভালোলাগা ছিল। জন্মগত তিনি বাঙালি নন তবে বাংলার প্রতি তার ছিল অসম্ভব টান। বাংলা নাটক, অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি।

actress

অভিনেত্রীর জন্ম এবং কর্মজীবন

১৯৫৬ সালে দক্ষিণ কলকাতায় এক অবাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন জলি বসু। তবে জন্ম থেকেই বাঙালি আদব-কায়দায়, শিক্ষা সংস্কৃতির মাঝে বড় হয়েছেন তিনি। ছোট থেকে তাই নাট্য চর্চার প্রতি ভালোলাগা তৈরি হয়। আর ডলির এই ভালো লাগায় উৎসাহ দিয়েছিলেন তার বাবা। বালিগঞ্জ শিক্ষায়তন থেকে পড়াশোনা করার পাশাপাশি পাড়ার ছোট ছোট অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। এসবের মাঝে হঠাৎই মারা যান অভিনেত্রীর বাবা। বাবা মারা যাওয়ায় তাদের সংসার পথে বসে। সেই সময় সংসারের হাল ধরেন অভিনেত্রীর দাদা, জাহাজের কাজ নিয়ে চলে যান বাইরে। ডলি এবং তার মা একা থাকেন কলকাতায়। শুরু হয় তাদের জীবনের লড়াই।

এরপর কলেজ জীবনে পড়াকালীন ডলি বসুর আলাপ হয় জ্যোতি বসুর পুত্র চন্দনের সঙ্গে। সেই থেকেই তাদের বন্ধুত্ব এবং শুরু হয় প্রেম। খুব অল্প বয়সে দুজনে বিয়ে করেছিলেন। তবে দু দশক সংসার করার পর তাদের সংসারে ভাঙ্গন ধরে। ততদিনে অবশ্য অভিনয় জগতে অনেকটাই প্রতিষ্ঠিত হয়ে উঠেছেন ডলি। এরপরে নিজের নাটক দল তৈরি করেন। শুধুমাত্র নাটকের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না অভিনেত্রী। চলচ্চিত্র এবং ধারাবাহিকেও নিজের অভিনয়ের ছাপ ফেলে গিয়েছেন।

আরও পড়ুন: নীলুর দাবি শুনে চমকে গেল রাই! চরম দোটানায় নায়িকা! জমে উঠল আজকের পর্ব 

২০০৬ সালে অনুরণন এবং ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি মন্দবাসার গল্পতে অভিনয় করেছেন তিনি। তবে বেশ অনেক বছর কেটে গিয়েছে অভিনয় জগৎ থেকে দূরে রয়েছেন ডলি বসু। এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মনের মতো চরিত্র পেলে অবশ্যই অভিনয় করবেন। বর্তমানে একাই জীবন কাটছে অভিনেত্রীর। অভিনেত্রীর তিন মেয়ে বর্তমানে কাজের সূত্রে বিদেশে থাকেন। দর্শকেরাও অপেক্ষা করে আছেন কবে আবার ডলি বসুকে পর্দায় দেখতে পাবেন তার জন্য।

Back to top button