মাঝপথে ধারাবাহিক ছেড়ে কোথায় হারিয়ে গেলেন অনুষ্কা গোস্বামী? বর্তমানে কি করছেন প্রাক্তন রোশনাই?

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Bengali Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক ( Bengali Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।

সেরকমই টেলিভিশনের পর্দায় জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অনুষ্কা গোস্বামী। যাকে আমরা প্রথমবার স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিকে গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি। তারপর অভিনেত্রীকে আমরা স্টার জলসার রোশনাই ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করতে দেখেছি। কিন্তু হঠাৎই রোশনাই ধারাবাহিক ছেড়ে মাঝপথে বেরিয়ে যান অভিনেত্রী। তার জায়গায় বর্তমানে অভিনয় করছেন অভিনেত্রী তিয়াশা লেপচা।

কিন্তু অনুষ্কা কোথায় গেলেন? অভিনেত্রীর অপেক্ষায় দিন গুনছেন তার ভক্তরা। নিজের অভিনয় নিয়ে খুবই সিরিয়াস অনুষ্কা। অল্প বয়স থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা তৈরি হয়। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এক্টিং নিয়ে পড়াশুনাও করেছেন।

রোশনাই ধারাবাহিক চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। কঠিন রোগ বাসা বেঁধেছিল অনুষ্কার শরীরে। যার কারণে অভিনেত্রী ধারাবাহিক ছেড়ে মাঝপথে বেরিয়ে আসেন। কিন্তু অভিনেত্রীর ঠিক কি হয়েছিল সে কথা জানা যায়নি। তবে ইতিমধ্যেই অভিনেত্রীর খোঁজ করতে শুরু করেছেন দর্শক। এতদিন হয়ে গেলো কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী?

আরও পড়ুনঃ ‘সরকার লুট করতেই ব্যস্ত’- পহেলগাঁও হ’ত্যাকাণ্ডে ক্ষোভে ফেটে পড়লেন রবি সাউ! সরকারের গাফিলতি নিয়ে সরব অভিনেতা!

এখনই কি সুস্থ হয়ে ওঠেনি তিনি? কোন কঠিন রোগ বাসা বাঁধলো তার শরীরে? তবে কি অভিনয় জগৎ থেকে একেবারে সরে গেলেন অভিনেত্রী? কেমন আছেন তিনি? এমনিতেই অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের আগ্রহ বেশি। তার মধ্যে অনুষ্কা খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছিলেন। তাই তাকে আবারো টিভির পর্দায় চাইছেন দর্শক।

Back to top button