‘সরকার লুট করতেই ব্যস্ত’- পহেলগাঁও হ’ত্যাকাণ্ডে ক্ষোভে ফেটে পড়লেন রবি সাউ! সরকারের গাফিলতি নিয়ে সরব অভিনেতা!

ভূস্বর্গ বর্তমানে পরিণত হয়েছে নরকে। কাশ্মীরের পহেলগাঁও অঞ্চলে টুরিস্টদের উপর হামলা নিয়ে এখন চিন্তিত গোটা দেশবাসী। একের পর এক হিন্দুদের গুলি করে খুন করা হয়েছে। এই ভয়ংকর পরিস্থিতিতে কাশ্মীর থেকে বের হতে হিড়িক পড়ে গিয়েছে টুরিস্টদের। আর এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে সরকার।

শ্রীনগর থেকে কলকাতামুখী টিকিটের দাম হাতে ছেঁকা লাগার মতো। সাধারণ মানুষের জন্য সেই টিকিট কেনার সামর্থ্য সত্যি নেই। টিকিটের দাম এক লাফে কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তা দেখে রেগে আগুন টলি অভিনেতা রবি সাউ। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্ক্রিনশট শেয়ার করে ক্ষোভ উগরে দেন তিনি।

অভিনেতার শেয়ার করা স্ক্রিনশটে দেখা গিয়েছে, এক বিমানসংস্থা শ্রীনগর থেকে দমদম ফেরার বিমানের দাম ৮১ হাজার ৪৩৮, আবার কোনও বিমানসংস্থা টিকিটের দাম ধার্য করেছে ৩৭ হাজার ৪২৮। আবার কোনও বিমানসংস্থা শ্রীনগর থেকে কলকাতামুখী বিমানের টিকিট ধার্য করেছে ৩৩ হাজার ৬৮৭। টিকিটের দামের নিরিখে সেটিই সর্বনিম্ন। রবি আরও লেখেন, “আমাদের দেশের বর্তমান ছবিটা ঠিক এইরকম। কেউ আর এগিয়ে এসে কাউকে সাহায্য করতে চান না। সরকার কিংবা বেসরকারি সংস্থাগুলি লুট করতেই ব্যস্ত। রাজনৈতিক ফায়দা লাভ তো রয়েছে। অসুস্থ বিশ্বে বাস করছি।”

বর্তমানে উতপ্ত হয়ে আছে কাশ্মীর। কেউ গেছিলেন তাদের বিয়ের পর প্রথম হানিমুনে আবার কেউ পরিবারের সাথে প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টি উপভোগ করতে গেছিলেন। তারা কেউই ভাবতে পারেনি তাদের আর বাড়ি ফেরা হবে না। স্ত্রীর সামনেই গুলি করা হয়েছে স্বামীকে। মৃত্যু হয়েছে নৌসেনার। বিয়ের মাত্র ৭ দিনের মধ্যে স্বামীহারা হলেন তিনি।

আরও পড়ুনঃ জয়ের মুকুট ধরে রাখল জি! টিআরপি তালিকায় হেরে ভূত জলসা! দেখে নিন এই সপ্তাহের টিয়ারপি তালিকা!

এই সময়ে ধর্ম পরিচয় বেছে জঙ্গি হামলায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। রোমহর্ষক অভিজ্ঞতা সাক্ষী হওয়ার পর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কাশ্মীরই যেন হয়ে উঠেছে বিভীষিকা। তাই আর এক মুহূর্ত সেখানে থাকতে চাইছেন না পর্যটকরা। সে সুযোগে বিমানসংস্থাগুলি হু হু করে বাড়াচ্ছে টিকিটের দাম। কিন্তু প্রশ্ন উঠছে, বিপুল অঙ্কের টিকিট কেটে বাড়ি ফেরার সামর্থ্য রয়েছে আর ক’জনের?

Back to top button