‘এত নামকরা অভিনেত্রী হয়ে হাত পেতে কারোর কাছে ভিক্ষে চাইতে পারি না…’ ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়ে মুখ খুললেন অভিনেত্রী পাপিয়া অধিকারী!

বাংলা টেলিভিশন (Bengali Television) জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন পাপিয়া অধিকারী (Papiya Adhikari)। শুধুমাত্র টেলিভিশন নয়, বড় পর্দা থেকে শুরু করে থিয়েটার, যাত্রার মঞ্চেও দাপিয়ে কাজ করেছেন অভিনেত্রী। ছোট পর্দায় শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল দত্ত এন্ড বউমা ধারাবাহিকে অভিনয় করতে। তারপর যাত্রার মঞ্চে কাজ করলেও বড় পর্দায় বা টেলিভিশনের পর্দায় অভিনয় করতে দেখা যায়নি অভিনেত্রীকে।
এই মুহূর্তে বেশ দীর্ঘদিন যাবত অভিনেত্রীকে ছোট পর্দা বড় পর্দা কোথাও সেভাবে দেখা যাচ্ছে না। হঠাৎ করেই যেন বিনোদন জগত থেকে উবে গিয়েছেন তিনি। তার অনুপস্থিতি অনুভব করছিলেন অনুরাগীরা। কেন হঠাৎ করে হারিয়ে গেলেন অভিনেত্রী? কবে আবার অভিনেত্রীকে টিভির পর্দায় দেখতে পাবেন দর্শক?
এখন রাজনীতিতেই মনোনিবেশ করেছেন তিনি। দীর্ঘদিন হলো বিজেপির হয়ে ভোটে দাঁড়ান। তবে কি বিরোধী দলের হয়ে কাজ করেন বলেই কাজের সুযোগ আসেনা অভিনেত্রীর কাছে? অভিনেত্রী বলেন, ‘আমার মতন একজন দাপুটে অভিনেত্রীকে কেন প্রযোজকেরা কাস্ট করে না সেটা তাদের ক্ষতি। আমার তাতে কোনো আক্ষেপ নেই।’
অভিনেত্রী আরও বলেন, ‘কৌশিক আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে আগে যেকোনো ছবি রিলিজ হওয়ার আগে আমাকে ডেকে পরামর্শ নিত। সৃজিতও আমাকে সম্মান করে ভালোবাসে কিন্তু ওরা আমাকে কোনো ছবিতে নেয় না। আর অন্যদিকে শিবপ্রসাদ হয়তো ভাবছে আমার থেকে সেরকম কিছু পাবে না তাই ডাকছে না। আমি আসলে অনেক নাম করা অভিনেত্রী তাই হাত পেতে কারোর কাছে ভিক্ষে চাইতে পারি না।’
আরও পড়ুনঃ খুলে গেল নকল চুল! অবশেষে আদৃতের সামনে ধরা দিল শুভলক্ষ্মী! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব
বর্তমানে নিজের যাত্রা, আর রাজনীতির কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। কবে আবার তাকে বড় পর্দায় বা টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অনেকেই অভিনেত্রীর অভিনয় দেখার জন্য অপেক্ষা করে আছেন।

