খুলে গেল নকল চুল! অবশেষে আদৃতের সামনে ধরা দিল শুভলক্ষ্মী! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

নতুন এক জুটিকে নিয়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে এক ভিন্ন স্বাদের গল্প, ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihoprobesh)। এখানে দর্শকরা প্রথমবারের মতো দেখতে পাচ্ছেন সুস্মিত মুখার্জি (Sushmit Mukherjee) এবং ঊষসী রায় (Usashi ray)-র এক নতুন রসায়ন। শুরুতেই দেখা গিয়েছিল, বিদেশ বিভুঁইয়ে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ের জীবনের টানাপোড়েনই এই ধারাবাহিকের মূল আকর্ষণ হতে চলেছে।
গল্পের কেন্দ্রে শুভলক্ষী নামের এক মেয়ে, যে বিদেশে এসে উঠেছে তার এক আত্মীয়র বাড়িতে। আর তার জীবনে আসে আদৃত নামের এক যুবক, যে এই কাহিনির নায়ক। প্রথম দিকে ধারাবাহিকটি নিয়ে নানা রকম হাস্যরস, ট্রোল এবং কটাক্ষ দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই সমস্ত কটাক্ষকে পিছনে ফেলে গৃহপ্রবেশ (Grihoprobesh) এখন নিয়মিত টিআরপি তালিকার শীর্ষে জায়গা করে নিচ্ছে।
প্রতি পর্বেই থাকছে নিত্যনতুন চমক, যা দর্শকদের আগ্রহে বাড়তি মাত্রা যোগ করছে। এখনকার পর্বগুলো ঘিরে দর্শকদের উত্তেজনা চোখে পড়ার মতো। এমনকী অনেকেই একটিও এপিসোড মিস করতে চাইছেন না— কারণ ধারাবাহিকের গল্প ধীরে ধীরে হয়ে উঠছে আরও রোমাঞ্চকর এবং আবেগপ্রবণ। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) -এর গতকালের পর্বে দেখা যায়, আদৃত স্টিফ্নির বাড়িতে গেছে লাকির খোঁজে।
সেখানে যেতেই হঠাৎ কারেন্ট চলে যায়, আদৃত কিছু বলার আগেই শুভ ওরফে লাকি মোমবাতি জ্বালাতে শুরু করে। তারপর সাবধানে বাড়ি ফিরে যেতে বলে তাঁকে। কিন্তু আদৃতের মনে এখনোও সন্দেহ আছে, যে এই লাকি আসলেই শুভ। আদৃত চলে গেলেও রাতে ঘুম আসে না শুভর তাঁর কথা ভেবে, এদিকে মোহনা আদৃতকে নিজের করে শান্তির ঘুম ঘুমায়। আদৃত না ঘুমিয়ে ভাবতে থাকে এই রহস্যের সমাধান কি করে করবে।
আরও পড়ুনঃ ‘মা হওয়ার যন্ত্রণা সহ্য করেও মা হতে পারিনি…’- চোখের সামনে দেখেছেন সন্তানের মৃ’ত্যু! আবেগপ্রবণ সুস্মিতা রায়!
পরদিন সকালে রায় বাড়িতে বোনের সঙ্গে দেখা করতে আসে আকাশ, চিন্তা প্রকাশ করে বোনকে নিয়ে। মোহনা জানিয়ে দেয়, সে ভালো আছে। অন্যদিকে লাকি সুযোগ বুঝে ওপর তলায় প্রমাণ খুঁজতে যায়, তার পিছু নেয় আদৃত। শুভকে টেনে নিজের ঘরে নিয়ে যায় আর কাছে পেতে চেষ্টা করে। আত্মরক্ষা করতে গিয়ে শুভর পটচুল খুলে পড়ে যায়, আসল রূপ বেরিয়ে পরে। এদিকে মোহনা আদৃতের খোঁজে ঘরের দিকে এগিয়ে আসে।

