‘শেষমেষ তো ব্রেকআপই হবে’! প্রেম নিয়ে কথা উঠতেই বিরক্ত ‘মিঠাই’! প্রেমের দিন নিয়ে কী বললেন অভিনেত্রী?

টেলিপর্দার ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে কাজের পর সদ্য বড়পর্দায় নাম লিখিয়েছেন অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundoo)। ডিসেম্বরের প্রেক্ষাগৃহে প্রকাশ পেয়েছিল সৌমীতৃষার প্রথম ছবি ‘প্রধান’। অভিনেতা দেবের সঙ্গে এই প্রথম কাজ করেছেন সৌমীতৃষা। ছবি মুক্তির পর থেকেই দেদার গতিতে ছুটছে ‘প্রধান’। বছর শেষে সুপারহিট সিনেমার তালিকায় নাম লিখিয়েছে দেব-সৌমীতৃষার ছবি। তারই পঞ্চাশ দিনের সেলিব্রেশনে হাজির হলেন অভিনেত্রী।

প্রধানের পঞ্চাশ দিনের সেলিব্রেশনে গ্ল্যামারাস ব্ল্যাক ড্রেসে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু। প্রধানের সাকসেস পার্টিতে অভিনেত্রী বলেন প্রথম সিনেমার জন্য প্রচুর দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। এমন অনেকেই আছেন যারা শুধু তাকে দেখতেই প্রেক্ষাগৃহে দিয়েছেন এবং তার অভিনয় দেখে সন্তুষ্ট হয়েছেন এটা তার কাছে অনেক বড় প্রাপ্তি।

mithai soumitrisha

আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে ও সরস্বতী পুজো। কী প্ল্যান রয়েছে অভিনেত্রী সৌমীতৃষার? সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, দিনটি পরিবারের সঙ্গেই কাটাবেন তিনি। পাশাপাশি এও সতর্ক করেন, যে তাঁর প্রেমজীবন আপাতত থমকেই রয়েছে। এ বিষয়ে কোনও ‘মশলা’ মিলবে না! অভিনেত্রী আরও বলেন অনেক বিয়ের প্রপোজাল এলেও এখনো পর্যন্ত সবাইকেই না করেছেন তিনি। কারণ তার এখন একটাই উদ্দেশ্য কাজ এবং কেরিয়ার।

তবে ছোটবেলার সরস্বতী পূজোর নস্টালজিয়া নিয়েও কথা বলেন অভিনেত্রী সৌমীতৃষা। তিনি জানান ছোটবেলায় সমস্ত পড়ার বই তিনি ঠাকুরের পায়ের কাছে রাখতেন। অংক বইটি সবার আগে রাখতেন এবং চাইতেন যাতে সাত দিন ধরে সেই বই ঠাকুরের কাছেই থাকে। সরস্বতী পূজার দিন শাড়ি পড়তে ভালোবাসেন সৌমিতৃষা তার পছন্দের রংও হলুদ।

আরও পড়ুনঃ কথার জালে ময়ূরীকে ফাঁসিয়ে নিল রূপ! ময়ূরীর মেঘকে খুন করার কথা রেকর্ড করলো সে! সবাইকে একসাথে সরাবে সে

ছোট পদয় কি আবার ফিরবেন অভিনেত্রী উত্তরে জানান, ছোটপর্দায় কামব্যাক করার জন্য আরও বেশ কিছুদিন সময় নেবেন তিনি। যাতে ততদিন ‘মিঠাই’ চরিত্রটিকে সরিয়ে তাঁর নতুন চরিত্রটির মাধ্যমেই তিনি সকলের কাছে পরিচিত হন। সামনে আরও বেশ কিছু নতুন কাজ আসছে অভিনেত্রী সৌমীতৃষার। তবে সে বিষয়ে আপাতত কিছুই স্পষ্ট করতে চাইলেন না তিনি। ক্রমশ প্রকাশ্যে ইঙ্গিত দিয়েই দিলেন অভিনেত্রী।

Back to top button