উপকার করতে গিয়ে চোরের কবলে উষসী! টাকা পয়সা পাসপোর্ট সহ ছিনতাই হল ব্যাগ!

বর্তমান টলিউড ইন্ডাস্ট্রিতে (Tollywood Industy) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা ছোটপর্দা থেকে কাজ শুরু করে আজ বড় পর্দায় সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে। সে রকমই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন উষসী রায় (Ushasi Roy)। ছোট পর্দা দিয়েই নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন। সে কথা আমরা প্রত্যেকেই জানি।

ছোট পর্দায় স্টার জলসার মিলন তিথি ধারাবাহিকের হাত ধরেই ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন উষসী। এরপর বকুল কথা, কাদম্বিনীর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়াও বিভিন্ন ওয়েব সিরিজে ইতিমধ্যে কাজ করেছেন অভিনেত্রী, পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা।

বিদেশে গিয়ে বিপদে পড়লো উষসী

তবে এবারে অভিনেত্রীর সাথে ঘটে গেল একটি দুর্ঘটনা। বিদেশে ঘুরতে গিয়ে অভিনেত্রীর সঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে। অভিনেত্রীর অন্যমনস্কতার জন্য চুরি হয়ে গেল পাসপোর্ট এবং তার ব্যাগ। এমনকি শত সাহায্য চাওয়ার পরেও অভিনেত্রী কারোর থেকে সাহায্য পাননি।

তবে পুরোটাই কিন্তু ঘটেছে রিল লাইফে, রিয়েল লাইফের ঘটনা এটা নয়। আপনারা সকলেই নিশ্চয়ই জানেন খুব শীঘ্র স্টার জলসার পর্দায় আসছে রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউসের তরফ থেকে উষসী এবং সুস্মিতের নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ। সেই গৃহপ্রবেশ ধারাবাহিকের প্রোমো ভিডিও সামনে এসেছে। আর ধারাবাহিকের প্রোমো ভিডিওতে পুরো ঘটনাটা দেখানো হয়েছে। কিভাবে নায়িকা বিদেশে গিয়ে বিপদে পড়েছে। তার ব্যাগ এবং পাসপোর্ট চুরি হয়ে গিয়েছে।

আরও পড়ুন: তিতিরের মুখে ঝা’মা ঘষে দিল আনন্দী! নায়িকার এক ডাকে হাজির আদি!

প্রথম প্রোমো ভিডিওতে দেখা গিয়েছিল একা একজন মেয়ে তার স্বপ্ন পূরণের জন্য বিদেশে পাড়ি দিয়েছে। এবারের প্রোমো ভিডিওতে দেখা গেছে সেই বিদেশে এসেই নিজের পাসপোর্ট এবং ব্যাগ হারিয়ে একেবারে মাঝ সমুদ্রে পড়েছে সে। ধারাবাহিকটি নিয়ে প্রত্যেকেই ভীষণ উৎসাহী হয়ে রয়েছেন। দেখার অপেক্ষা কবে ধারাবাহিকটি শুরু হয়।

Back to top button