তিতিরের মুখে ঝা’মা ঘষে দিল আনন্দী! নায়িকার এক ডাকে হাজির আদি!

জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো আনন্দী (Anondi)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েকমাস ঠিকই তবে ইতিমধ্যে ধারাবাহিকের গল্প দর্শকদের মন জয় করে নিয়েছে। ধারাবাহিকটি প্রতি সপ্তাহতেই টিআরপি তালিকায় ভালো স্লট পাচ্ছে এবং প্রতি সপ্তাহে ভালো ফলাফল করেছে। ধারাবাহিক যত এগোচ্ছে তত নতুন নতুন টুইস্ট দেখা যাচ্ছে গল্পে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে তিতির আনন্দীকে চ্যালেঞ্জ করেছে সে আদিকে নিয়ে মেডিনেসের দিওয়ালি পার্টিতে নাচ করবে। আর রাতের বেলা আদি আজ আর বাড়ি ফিরবে না। কিন্তু আনন্দীও তিতিরকে উল্টে চ্যালেঞ্জ করে বলে দিনের শেষে তার বউয়ের কাছেই ফিরবে। সেই মতন আনন্দী বাড়ির বউদের নিয়ে পার্টির আয়োজন করে। ওদিকে তিতির এবং আদিও দিওয়ালি পার্টিতে পৌঁছে যায়। এলাহী আয়োজনে পার্টি শুরু করা হয়েছে। কিন্তু আনন্দী তো আদিকে বাড়িতে ঠিক ফেরাবে, এটাই প্রতিজ্ঞা করেছে।

আনন্দী আজকের পর্ব ৮ নভেম্বর (Anondi Today Episode 8 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আনন্দী বাড়ির বৌদের নিয়ে পার্টির আয়োজন করেছে। সেখানে রঙিন জলপান করছে সবাই মিলে। আর এটা দেখেই অবাক হয়ে গিয়েছে চৈতি। চৈতি কিন্তু বাড়ির সবার সঙ্গে মিলে যোগ দেয়নি। এমনকি আদির বোনও তাদের সাথে যোগ দিয়েছে। কিন্তু চৈতি আড়াল থেকে সবটা দেখে ফোনে ভিডিও করে রাখছে।
অন্যদিকে তিতির এবং আদি মেডিনেসের পার্টিতে পৌঁছে যায়। নাচ করার জন্য তিতির আদিকে জোর করে টেনে নিয়ে যায়। তারপর আদি এবং তিথির মিলে কাপল ডান্স শুরু করে। এদিকে অনিরুদ্ধকে বারবার জোর করে নাচ করার জন্য বলে নন্দিনী। কিন্তু অনিরুদ্ধ আদির সামনে নন্দিনীর সাথে কিছুতেই নাচ করতে চায় না। ওদিকে আনন্দী বাড়ির বউদের রঙিন জল খাইয়ে একেবারে মাতাল করে তুলেছে। কেউই আর নিজের জ্ঞানে নেই, যে যার মতো ভুলভাল বকে চলেছে।
আরও পড়ুনঃ দর্শকদের জন্য বিরাট সুখবর! বহুদিন পর ফের ছোট পর্দায় প্রধান চরিত্রে অপরাজিতা ঘোষ!
এরপরই আনন্দী ভিডিও কল করে আদিকে। ফোন করে বাড়ির পরিস্থিতি দেখায় এবং দেখায় তারা কতটা মজা করছে। এইসব তো দেখে আদি আর নিজেকে আটকে রাখতে পারে না। সে ছুটে পার্টি ছেড়ে বেরিয়ে যায় আনন্দীর কাছে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

