হঠাৎ করে সব শেষ! প্রিয়জনকে হারিয়ে ফেললেন জনপ্রিয় গায়িকা উষা উত্থুপ!

টলিউড (Tollywood) থেকে শুরু করে বলিউড (Bollywood) উভয় স্থানেই গায়িকা হিসেবে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছেন এবং সুপ্রতিষ্ঠিত হয়েছেন উষা উত্থুপ (Usha Uthup)। তার কপালের বড় টিপ এবং তার মাঝে লেখা ‘ক’ বর্ণটি নজর কাড়ে প্রতিটি দর্শকের। আজ তার জীবনের নেমে এলো চরম অন্ধকার।
মারা গেলেন গায়িকার স্বামী
সোমবার সকালে মারা গেলেন এই জনপ্রিয় গায়িকার স্বামী। দীর্ঘ ৫০ বছরের বিবাহ বন্ধন ছিন্ন করে গায়িকাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। বিষয়টি ঘটার পর থেকেই প্রচন্ড ভেঙে পড়েছেন গায়িকা। কথা বলার অবস্থাতে নেই তিনি। সত্যি সত্যিই নিজের জীবন থেকে নিজের সবথেকে কাছের মানুষটা হারিয়ে গেছে এটা এখনো বিশ্বাস করতে এবং ধাতস্ত হয়ে উঠতে পারেননি তিনি।
উষা উত্থুপের সহায়ক জানিয়েছেন, সকাল অবধি সব কিছু ঠিকঠাক ছিল। একসঙ্গে সকালবেলা চা এবং চা খাবার খেয়েছিলেন উষা উত্থুপ আর তাঁর স্বামী জানি। সিনেমাও দেখেছিলেন একসঙ্গে। অফিসে যাওয়ার আগে পর্যন্ত স্বাভাবিক অবস্থায় দেখে গিয়েছিলেন নিজের স্বামীকে। এরপরে উষা উত্থুপ অফিস পৌঁছনো মাত্রই তাঁর কাছে পুত্র সানির ফোন আসে। সেখানেই তিনি জানেন, হঠাৎ বাড়িতেই অসুস্থ হয়ে পড়েছেন জানি চাকো উত্থুপ।
খবর তারা মাত্র আর এক মুহূর্ত সময় নষ্ট করেননি তিনি। তড়িঘড়ি সহকারীকে নিয়েই বাড়িতে পৌঁছন উষা উত্থুপ। জানি চাকো উত্থুপকে নিয়ে যাওয়া হয় বালিগঞ্জ প্লেসের কাছেই একটি বেসরকারি হাসপাতালে। তবে হাসপাতালে গিয়েও চলে যাওয়ার হাত থেকে তাকে আটকাতে পারেনি কেউই। চিকিৎসক পরীক্ষা করে জানান, সব শেষ।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গায়িকার সহকারে জানান, আজ দাহ করা হবে না। আগামীকাল আড়াইটা থেকে তিনটের মধ্যে দেহ ক্যাওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। নিজের মুখে কোন কথাই সেভাবে বলতে পারছে না গায়িকা। জীবন থেকে একজন অত্যন্ত এবং একমাত্র কাছের মানুষকে হারিয়ে ফেলেছেন তিনি।

