‘প্রেম করলে সবকিছু বিষাক্ত হয়ে যায়, তাই…’ জীবনে একা থাকার আসল সত্যতা ফাঁ”স করলেন ‘জুন আন্টি!’ খ্যাত ঊষসী চক্রবর্তী!

ঊষসী চক্রবর্তী (Usashi Chakraborty) টেলিভিশনের পর্দার (Bengali Television) একজন অত্যন্ত জনপ্রিয় এবং সাবলীল অভিনেত্রী। বড় পর্দা হোক বা ছোট পর্দা দুই জায়গাতেই দক্ষতার সঙ্গে অভিনয় করে নিজেকে অভিনয় জায়গায় প্রতিষ্ঠা করেছেন। পড়াশোনা হোক, অভিনয় হোক বা গান বাজনা সবেতেই অভিনেত্রী একেবারে পারদর্শী। যাকে বলে রূপে লক্ষী, গুণে সরস্বতী। বয়স পেরিয়েছে অনেকটাই কিন্তু এখনো মনের মানুষ দেখা পাওয়া যায়নি ঊষসীর জীবনে।

যার জন্য বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। জীবনে এত সফল কিন্তু মনের মানুষের দেখা নেই উষসীর জীবনে। এমনিতেই অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সাধারণ মানুষের আগ্রহ বেশি থাকে। তারা ব্যক্তির জীবনে কি করছেন, কি না করছেন, তাদের মনের মানুষ কে, কবে তারা বিয়ে করছেন সেই মেয়ে অনেক প্রশ্ন থাকে অভিনেতা-অভিনেত্রীদের ঘিরে।

পর্দার সকলে প্রিয় জুন আন্টিকে নিয়েও সে প্রশ্ন কমবার ওঠেনি। কারণ শ্রীময়ী ধারাবাহিকের মাধ্যমে যেই পরিমাণ জনপ্রিয়তা উষসী পেয়েছিলেন আজকের দিনে দাড়িয়ে এখনো অনেকে তাকে জুন আন্টি নামেই চেনেন। তাই জুন আন্টির জীবনে কেউ এলো কিনা তিনি কারো প্রেমে পড়লেন কিনা সেই প্রশ্ন বারবারই থেকে যায়। এছাড়াও ট্রোল, সমালোচনা তো রয়েই গিয়েছে অভিনেত্রীর জীবনে। অভিনেত্রীকে মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা পোশাক নিয়ে কটাক্ষ করে থাকে।

যদিও অভিনেত্রী সেই সমস্ত কটাক্ষতে কখনোই মাথা ঘামান না। কিছুদিন আগে থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন, সেখানে অভিনেত্রীর পোশাক দেখে উঠেছিল তুমুল বিতর্ক। সেই নিয়ে প্রশ্ন করা হলে সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘আমি সেসব বিষয় খুব একটা মাথা ঘামাই না। বরং আমি ট্রো লারদের সাথে নিয়ে চলতে পছন্দ করি। ওদেরও তো কত সময় রয়েছে আমাদের ছবি খুঁজে বার করে সেখানে সেটা দেখছে কমেন্ট করছে সেই সমস্ত জিনিস কে তো অ্যাপ্রিশিয়েট করা উচিত। তাই হেটার্সের আমি সাথে নিয়ে চলি। ওরা কমেন্ট না করলে মনে হয় কি যেন একটা নেই।’

আরও পড়ুনঃ ‘ভোটে দাঁড়িয়ে নিজের সর্বনাশ করবো না…রাজনীতি নয়, অভিনয়টা আমার কাজ!’- বিস্ফোরক মানসী সিনহা! কাকে ঠেস দিয়ে এমন কথা বললেন অভিনেত্রী?

আর নিজের জীবনের জীবনসঙ্গী সম্পর্কে অভিনেত্রী বলেছেন, ‘একসময় অনেক প্রেম করেছি। প্রেম করে নিজেকে বদলানোর চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত সে প্রেমটাও টেকেনি। আর আমি আমার নিজস্বতাটাকেও হারিয়ে ফেলেছিলাম। তাই এখন সেসব যত দূরে থাকে ততই ভালো। প্রেম করতে ভালো লাগে কিন্তু প্রেম করার পর এত বিষাক্ত হয়ে যায় সম্পর্ক সেটা আর নেওয়া যায় না।’

Back to top button