‘ভোটে দাঁড়িয়ে নিজের সর্বনাশ করবো না…রাজনীতি নয়, অভিনয়টা আমার কাজ!’- বিস্ফোরক মানসী সিনহা! কাকে ঠেস দিয়ে এমন কথা বললেন অভিনেত্রী?

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood) সকলের পছন্দের একজন মানুষ হলেন মানসী সিনহা (Manasi Sinha)। অভিনেত্রী হওয়ার পাশাপাশি বর্তমানে পরিচালক হওয়ার দায়িত্বও সামলাচ্ছেন মানসী। অসংখ্য ধারাবাহিক (Tv Serial), সিনেমায় (Cinema) বিভিন্ন চরিত্রে বহুবার ধরা দিয়েছেন মানসী। খুব ছোটবেলা থেকেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন মানসী। অভিনেত্রীর মা ছিলেন একজন জনপ্রিয় মঞ্চাভিনেত্রী মনিদীপা রায়। মায়ের হাত ধরেই অভিনয় জগতে হাতেখড়ি হয় অভিনেত্রীর।

তারপর থেকে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন। বিভিন্ন ধারাবাহিক, সিনেমায় তাকে বিভিন্ন রকম চরিত্রে দেখা গিয়েছে। তবে কমেডি চরিত্রে মানসীর অভিনয় কিন্তু বরাবর প্রশংসা পেয়ে এসেছে দর্শকমহলে। তার অভিনীত বেশ কিছু সিনেমার মধ্যে অন্যতম হলো আলো, মনিহারা, হইচই আনলিমিটেড, কি করে তোকে বলবো, ব্রহ্মা জানে গোপন কম্মটি ইত্যাদি। এছাড়াও অভিনেত্রীর অভিনীত বেশ কিছু ধারাবাহিক হলো সাত পাকে বাঁধা, অগ্নিপরীক্ষা, ভুতু, পটল কুমার গানওয়ালা, গোয়েন্দাগিন্নি ইত্যাদি।

মাঝে ফেডারেশনের সমস্যা নিয়ে ইন্ডাস্ট্রিতে অনেক গন্ডগোল হয়েছি।ল পরিচালক প্রযোজকদের সাথে অনেক মতবিরোধ হয়েছিল। সেখানে মানসী সিনহার সঙ্গেও বেশ কিছু মতবিরোধ এর কথা শোনা গিয়েছিল। তার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছিল ফেডারেশন কর্তৃপক্ষের। তবে এর ফলে অনেক পরিচালকের কাজের অনেক ক্ষতি হয়েছে যার জন্য অনেকেই পিছিয়ে এসেছেন। সেই তালিকায় মানসীও রয়েছেন। এর ফলে, অনেকেই বলছেন ২০২৬ এর তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ানোর জন্যই এমন কাজ করছেন অভিনেত্রী। ২০২৬ এই নাকি দল বদল করতে চলেছেন তিনি। এই ধরনের আরো অনেক কথা শোনা যাচ্ছে অভিনেত্রীর নামে।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী খোলসা করেই জানিয়েছেন রাজনীতি তার কাজ নয়। তার কাজ অভিনয় করা। তিনি একজন শিল্পী। তাই তিনি কখনোই অভিনয়ের পাশাপাশি রাজনীতি করবেন না, করতে চান না। আর যারা ভয় পাচ্ছেন ২০২৬-এ অভিনেত্রী দলবদল করবেন বা তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ানোর টিকিট পাবার জন্য এই সমস্ত কাজ করছেন তাদের ভয় পাওয়ার কোন কারণ নেই। কারণ অভিনেত্রী কখনোই এমন মানসিকতা রাখেন না।

আরও পড়ুনঃ রুদ্রর মুখোশ টেনে খুলে দিল ফুলকি! খু’নি ছোট রানীর পর্দা ফাঁ’স! প্রকাশ্যে ফুলকির দুর্ধর্ষ প্রোমো

অভিনেত্রী বরাবর স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসেন। যার জন্য কারোকেই তিনি তোয়াক্কা করেন না। যখন যেটা ভুল তখন সেই ভুলটার হয়ে কথা বলেন, যখন যেটা ঠিক তখন সেটার প্রশংসা করেন। এটাই মানসী সিনহার বিশেষত্ব। সেটা আরো একবার সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী।

Back to top button