দিনে দিনে কমছে দিদি নাম্বার ওয়ানে টিআরপি রেটিং, কোন কারণ রয়েছে এর পিছনে?

জি বাংলা (Zee Bangla) ধারাবাহিক গুলির পাশাপাশি তাদের রিয়ালিটি শো (Reality show) গুলির জন্য বেশ জনপ্রিয়। যেমন বিকেল হতে না হতেই রান্নাঘর (Rannaghor), দিদি নাম্বার ওয়ান (Didi no.1), তারপর চলতে থাকে একের পর এক ধারাবাহিক। তারপর ৯:৩০ থেকে সারেগামাপা, দাদাগিরি অথবা ডান্স বাংলা ডান্সের মধ্যে যেকোনো একটি রিয়েলিটি শো দেখা যায়। এইসবগুলির মধ্যে দর্শকদের অত্যন্ত পছন্দের ছিল দিদি নাম্বার ওয়ান। বিকেল হলেই বাড়ির সবাই মিলে এই শো দেখতে বসে পড়েন টিভির পর্দায়। এই শো এর টিআরপি রেটিং প্রতি সপ্তাহতেই চোখে পড়ার মতো ছিল তবে গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি রেটিং বেশ কম এই শো এর।

প্রায় এক দশকেরও বেশি সময় ধরে চলেছে এই গেম শো। দর্শকদের অতন্ত পছন্দের রিয়েলিটি শো ছিল এটি। তবে এবারে হঠাৎ করেই কমতে শুরু করেছে টিআরপি। এই নে এবার শুরু হয়েছে আলোচনা মূলত নারীদের লড়াইয়ের গল্প তাদের মাথা উঁচু করে দাঁড়ানোর বিভিন্ন গল্প তুলে ধরা হতো। যার কারণে দর্শকদের মাঝে এই রেলটেশন ছিল অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে মহিলারা দিদি নাম্বার ওয়ান শো তে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকতো প্রতিটি মহিলার স্বপ্ন থাকতো এই শোতে যাওয়ার কিন্তু বর্তমানে পরিস্থিতি এতটাই খারাপ যে টিআরপি তালিকায় প্রায় তলিয়ে যেতে চলে এসো।

Ranchna Banerjee in Didi No 1

বর্তমানে কত টিআরপি রেটিং পেয়েছে এই শো?

চলতি সপ্তাহে দিদি নম্বর ওয়ান পেয়েছে, ২.১। অন্যদিকে রবিবারের স্পেশ্যাল দিদি নম্বর ওয়ান পেয়েছে ৪ রেটিং। দিদি নাম্বার ওয়ান মূলত রচনা ব্যানার্জির সঞ্চালনার জন্য ব্যাপক জনপ্রিয়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি ওড়িশা, বিহারেও কাজ করেছেন অভিনেত্রী, তার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। তবে কিসের কারণে কমছে দিদি নাম্বার ওয়ানের জনপ্রিয়তা? আসলে এই সিজনে দিদি নাম্বার ওয়ানের খেলার ধরণ ও প্লট পাল্টেছে সেটা একটা কারণ হতে পারে।

আবার অন্যদিকে রচনা ব্যানার্জি এখন আর শুধু দিদি নাম্বার ওয়ান নয় পাশাপাশি তিনি রাজনৈতিক ময়দানেও নাম লিখেছেন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়েছে এ বছরই লোকসভা ভোটে হুগলি জেলায় জয়ী হয়েছেন রচনা ব্যানার্জি। তার প্রতিপক্ষ ছিলেন লকেট চট্টোপাধ্যায় তাকেই বিপুল ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। তারপর থেকে মূলত কটাক্ষ সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে।

আরও পড়ুনঃ যৌন হেনস্থার শিকার ধারাবাহিকের অভিনেত্রী, বন্ধ হয়ে গেল ‘গীতা এলএলবি’র শুটিং

Ranchna Banerjee in Didi No 1

আসলে রাজনৈতিক ময়দানে নেমে অভিনেত্রী রচনা ব্যানার্জি এমন অনেক বেফাঁস মন্তব্য করে ফেলেছেন যার কারণে অভিনেত্রীকে নিয়ে হাসাহাসি, ট্রোল, সমালোচনা লেগেই রয়েছে। এই কারণে দিদি নাম্বার ওয়ানে জনপ্রিয়তা কমছে বলেই মনে করছেন অনেকে। যদিও ব্যাপারটা খুবই স্বাভাবিক। একজন তারকা এত বিপুল ভালোবাসা পেয়েছে সাধারণ মানুষের সে যদি হঠাৎ করে রাজনৈতিক ময়দানে নেমে পড়ে তাও আবার শাসকদলের হয়ে তাহলে তার প্রভাব কিছুটা তো পড়বেই। আর বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি তাতে অসংখ্য মানুষ ক্ষিপ্ত হয়ে রয়েছেন শাসকদলের ওপরে। তাহলে এই জনপ্রিয় শো এর ভবিষ্যৎ কি, তা নিয়ে একাধিক মানুষের মনে উঠেছে প্রশ্ন।

Back to top button