‘সৃজিত সারাদিন খালি মাংস খায়!’ পরিচালকের খাদ্যাভ্যাস নিয়ে বিস্ফোরক স্বস্তিকা! বাঁচতে গেলে মাংস ছাড়তে হবে – দাবি অভিনেত্রীর!

সৃজিত-স্বস্তিকা, টলিউডের নাম যারা এই দুই শিল্পীকে এক সময়ে অনেকেই গুঞ্জন চলেছে স্টুডিও পাড়ায়। কিন্তু, আজ সময়ের তালে তালে সেই সবকিছুই বেশ অনেকটা মলিন হয়ে গেছে। এই দুই তারকার মধ্যে কাজের জন্য সম্পর্ক হয়েছে অনেক সহজাত।
এমনকি, এখন দুজনেই মিডিয়ার সামনে অকপটভাবেই নিজেদের সম্পর্ক নিয়ে স্বীকারোক্তি দেন অভিনেত্রী-পরিচালক। হ্যা, এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও আজ যা আছে তা কেবলই বন্ধুত্ব। প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাতকারে অভিনেত্রীকে বলা হয় পরিচালক সৃজিত মুখার্জিকে প্রশ্ন করতে।
আর, এই সুযোগেই অভিনেত্রী স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন করেন পরিচালককে। স্বস্তিকা জানতে চান, “কবে একটু শাকসবজি খাবে আর খাসির মাংস থেকে নিজেকে দূরে রাখবে?” অভিনেত্রী যেহেতু অনেকদিন আগে থেকে ব্যক্তিগতভাবেও পরিচালককে চেনেন, তাই তিনি বলেন, “সৃজিত বেশী খায় আর ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে খাসির মাংস খায়”।
সৃজিতের খাদ্যাভ্যাসকে নিয়ে অভিনেত্রী আরো বলেন, ” এত জায়গায় ওর সঙ্গে আমার দেখা হয়েছে, ইভেন্টে, ছবির প্রমোশনে, শুটিংয়ে, ব্যক্তিগতভাবে কোনদিনও দেখলাম না একটা মানুষকে ফল খেতে। কোনদিনও দেখলাম না ডাল খেতে, কোনদিনও দেখলাম না শাকসবজি খেতে। একটা মানুষ শুধু মাংস খায়। তার হসপিটালে যাওয়াটাই স্বাভাবিক।
আরও পড়ুনঃ স্বতন্ত্রকে ডল দিল প্রেমের প্রস্তাব! কার কাছে প্রতিজ্ঞাবদ্ধ কমলিনী? ফাঁ’স ‘চিরসখা’র আজকের ধুন্ধুমার পর্ব!
‘একটা মানুষ কোনো নিরামিষ কিছু খায় না। ফল খায় না এমনকি জলও পর্যন্ত খেতে দেখেননি’, বললেন স্বস্তিকা। অবশেষে অভিনেত্রী বললেন, মুরগির মাংসটাকে সৃজিত কখনোই মাংসের মধ্যে ফেলেনা, ওটাকে ও সবজিই ভাবে। তাই, সৃজিতের হসপিটালে যাওয়াটাই স্বাভাবিক, এমনটাই জানালেন অভিনেত্রী।

