স্বতন্ত্রকে ডল দিল প্রেমের প্রস্তাব! কার কাছে প্রতিজ্ঞাবদ্ধ কমলিনী? ফাঁ’স ‘চিরসখা’র আজকের ধুন্ধুমার পর্ব!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’ (Chiroshokha) -তে আজকের পর্বে গল্প নিল এক নতুন মোড়ে। ডল হাজির হল নতুন ওরফে স্বতন্ত্রর ফ্ল্যাটে। সে জানাল, স্বতন্ত্রকে সে বহুদিন ধরেই পছন্দ করে, আর ভালোবেসে ফেলেছে এবার। কিন্তু বারবার প্রত্যাখ্যান পেয়ে হৃদয়ে অভিমানের পাহাড় জমার কারণে এতদিন কিছু বলেনি সে। একসময় বিয়ে হয়ে বিদেশে পাড়ি দিলেও সে সম্পর্কের পরিণতি ভালো হয়নি। দেশে ফিরে এসেও যখন চারপাশে শুধুই স্বতন্ত্রর নাম, তখন মনে মনে এক নতুন আশার জন্ম হয়েছে তাঁর।

অন্যদিকে কমলিনীরা নিজেদের সংসারে আলোচনায় ব্যস্ত নতুনের পাঠানো টাকার প্রসঙ্গ নিয়ে। খাবারের টেবিলে আলোচনা চলতে থাকে— টাকাটা ফেরত দেওয়া উচিত কিনা। কমলিনী মনে করে, নতুনের কাছ থেকে এই সহায়তা নেওয়া ঠিক নয়, বরং নিজে কিছু করে টাকা জোগাড় করাটাই হবে শ্রেয়। তবে এই বিষয়ে একেবারেই দ্বিমত পোষণ করে বর্ষা ও বুবলাই। বুবলাই প্রস্তাব দেয়, যদি নতুন কাকুর জন্য আলাদা রান্নার ব্যবস্থা করা হয় অথবা বাড়ির খাবার পৌঁছে দেওয়া যায়, তাহলেও সমস্যার সমাধান হতে পারে।

কথার সূত্র ধরে উঠে আসে মিঠির পড়াশোনার প্রসঙ্গও। বিদেশে গিয়ে পড়াশোনা করার প্রস্তাবে সে একরকম স্পষ্ট জানিয়ে দেয়, তার আর সেই স্বপ্ন দেখছে না। মিঠি জানায়, সকলের জীবনে সব ইচ্ছা পূর্ণ হয় না। সে দেশেই থেকে চাকরির পরীক্ষা দিয়ে নিজের পরিচিতি তৈরি করতে চায়। কমলিনী তখন জানায়, নতুনের সাহায্য ছাড়াই সে মিঠির পড়াশোনার খরচের ব্যবস্থা করবে, যদিও মিঠি নিজের সিদ্ধান্তে অনড়, কমলিনীর প্রতিজ্ঞা তাঁকে সাহস যোগায়।

কমলিনীর মনে যেমন দ্বন্দ্ব, তেমনি স্বতন্ত্রর মনের ভেতরেও তৈরি হচ্ছে এক অদৃশ্য টানাপোড়েন। ডল যখন মনের কথাগুলো খুলে বলে, তখন স্বতন্ত্র একরকম অস্বস্তিতে পড়ে যায়। সে ডলকে স্পষ্ট করে জানায়, বর্তমানে সে একজন সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িত। ডলের আবেগ ও স্মৃতিচারণ শুনেও স্বতন্ত্র তার অবস্থানে অনড় থাকে। এই মুহূর্তে ডলের প্রত্যাশা আর স্বতন্ত্রর বাস্তবতার মধ্যে দূরত্ব যেন আরও খানিকটা বাড়িয়ে দেয়।

আরও পড়ুনঃ পাকিস্তানের পাশে বলিউড অভিনেত্রী সোনাক্ষী? দেশে যুদ্ধকালীন মুহূর্তে মিডিয়াকে কাঠগড়ায় তুলে কাদের রক্ষা করতে চান অভিনেত্রী?

চিরসখা এখন একাধিক সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে। একদিকে ডলের একতরফা ভালবাসা, অন্যদিকে মিঠির আত্মসম্মান ও স্বাধীন লড়াই, আর মাঝখানে নতুন ও তার পরিবার। আগামী দিনে এই সম্পর্কগুলো কোনদিকে গড়াবে? কমলিনী কি আদৌ নিজের প্রতিজ্ঞা রাখতে পারবে? আর স্বতন্ত্র কি ডলের আবেগকে গুরুত্ব দেবে, নাকি নিজের সিদ্ধান্তেই অটল থাকবে? প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্ব।

Back to top button